1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| ভোর ৫:৫৫|
শিরোনামঃ
পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে মাদারীপুর জেলা যুবদলের আনন্দ মিছিল তাকওয়াই মুমিনের শ্রেষ্ঠ সম্বল: আমিরাবাদ নূরিয়া জামে মসজিদে জুমার বয়ান নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন ডা. সমীরণ হালদার—মাদারীপুরের দন্ত চিকিৎসা সেবায় একটি বিশ্বস্ত নাম।  সাংবাদিকদের একসাথে কাজ করতে হবে — শহিদুল ইসলাম মাদারীপুর পৌর ঈদগাহে জাহান্দার এমপির ঈদের নামাজ আদায়।  ইসলামী ব্যাংকে ‘অবৈধ হস্তক্ষেপের’ প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন মাদারীপুর পৌরসভার ঈদের জামাতের তালিকায় ঐতিহ্যবাহী নূর বড় মসজিদের নাম না থাকায় ক্ষোভ মাদারীপুরে ডিবি পুলিশের অভিযানে চেতনানাশক বিষাক্ত হালুয়াসহ ৩ অজ্ঞানপার্টির সদস্য গ্রেফতার

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ আ.লীগের

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৬৯৭ বার পড়েছেন

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে শাটডাউন কর্মসূচি বাস্তবায়নের দাবিতে রবিবার (১৬ নভেম্বর) ভোর থেকে মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর বাসস্ট্যান্ডের উত্তর পাশসহ বিভিন্ন স্থানে তারা এ কর্মসূচি শুরু করেন।

অবরোধকারীরা সড়কে গাছ ফেলার পাশাপাশি টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লার যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।

এদিকে, সড়ক থেকে গাছ অপসারণ এবং নাশকতা মোকাবিলায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ইতোমধ্যে উদ্ধার কাজ শুরু করেছেন।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, ‘ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে একদল দুর্বৃত্ত। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সড়ক থেকে সটকে পড়ে। বন্ধ হয়ে হওয়া সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।’

পুলিশ বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দিয়েছে
পুলিশ বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দিয়েছে
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ এহতেশামুল ইসলাম জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার ও কালকিনি থানার অংশে সাত-আটটি স্থানে সড়কের পাশের গাছ কেটে ফেলে রাখা হয়েছে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

তিনি আরও জানান, সড়ক থেকে গাছ অপসারণের কাজ চলছে। ডাসার অংশে গাছ সরানো ইতোমধ্যে শেষ হয়েছে। কালকিনির অংশে বড় গাছ পড়ে থাকায় কিছুটা সময় লাগছে। দ্রুতই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com