গোলাম আজম ইরাদ:পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে মাদারীপুরে ২০০ শিক্ষার্থীর হাতে একটি করে গাছের চারা তুলে দিয়েছে প্রথম আলো বন্ধুসভা। বুধবার সকালে সদর উপজেলার ২৬ নম্বর পুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারাও রোপণ করেন বন্ধুসভার সদস্যরা।
কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ঝুমা দাশ। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। পাশাপাশি লাগানো গাছের নিয়মিত পরিচর্যা নিশ্চিত করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর বন্ধুসভার উপদেষ্টা সোহেল রানা, উপদেষ্টা ও প্রথম আলোর প্রতিনিধি অজয় কুন্ডু, সভাপতি আঞ্জুমান জুলিয়া, সাধারণ সম্পাদক এইচ এম হাবিবুর রহমান, অর্থ সম্পাদক আন্না আক্তার, দপ্তর সম্পাদক সোহাগ হাসানসহ বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।