1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| ভোর ৫:৪১|
শিরোনামঃ
৩১ অক্টোবরের লংমার্চ ও নাওডোবা পথসভা উপলক্ষে মাদারীপুরে প্রস্তুতি সভা মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে ‘নিরাপদ চিকিৎসা চাই’-এর সচেতনতামূলক প্রচার অভিযান মাদারীপুরে জামায়াতের জেলা সম্মেলন অনুষ্ঠিত আল্লাহর সন্তুষ্টি অর্জন ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান এমপি ইজ্জতউল্লাহর মাদারীপুর বণিক সমিতির সাধারণ সভায় নারী ব্যবসায়ীদের জন্য নামাজের স্থান ও শৌচাগার নির্মাণের প্রস্তাব পাস মাদারীপুরে ঔষধ ব্যবসায়ীদের সচেতনতামূলক সভা ভারসাম্য আড়িয়াল খাঁ টুরিস্ট সার্ভিস বোর্ড এর শুভ উদ্বোধন। মাদারীপুর পৌরসভায় সেলাই মেশিন বিতরণ ও আইসিটি সেন্টারের উদ্বোধন ‘রাখিব চারপাশ পরিষ্কার, গড়িব সুন্দর পরিবেশ’ স্লোগানে মাদারীপুর পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন  সব গুঞ্জনের অবসান, এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক তুষার ভূঁইয়া

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে ‘নিরাপদ চিকিৎসা চাই’-এর সচেতনতামূলক প্রচার অভিযান

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৪৯ বার পড়েছেন

গোলাম আজম ইরাদ মাদারীপুর:ডেঙ্গুমুক্ত মাদারীপুর গড়ার লক্ষ্যে ‘নিরাপদ চিকিৎসা চাই’ (নিচিচা), মাদারীপুর জেলা শাখার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার অভিযান ও লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ৪টায় মাদারীপুর শহরের প্রাণকেন্দ্র শকুনি লেকপাড়স্থ শহীদ কানন চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গুর ভয়াবহতা, সংক্রমণের ঝুঁকি, প্রতিরোধমূলক ব্যবস্থা ও ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে করণীয় সম্পর্কে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।

প্রচার অভিযানে জনসাধারণকে নিজেদের বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ফুলের টব, ফুলদানি, ডাবের খোসা ও বিভিন্ন পরিত্যক্ত পাত্রে পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ঘুমানোর সময় মশারি ব্যবহার এবং ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচির আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগও জরুরি। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হলে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত সচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ, নিশাত ভূঁইয়া, সাংবাদিক মঞ্জুর হোসেন, মোহাম্মদ বাইজিদ, সুমন মোড়লসহ ‘নিরাপদ চিকিৎসা চাই’ (নিচিচা), মাদারীপুর জেলা শাখার নেতৃবৃন্দ।

সচেতনতামূলক এ কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণকে সচেতন করা এবং একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও ডেঙ্গুমুক্ত মাদারীপুর গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com