1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| ভোর ৫:০৭|
শিরোনামঃ
মাদারীপুর বণিক সমিতির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ডায়াবেটিস পরীক্ষা অনুষ্ঠিত আমান-শিমুল বিশ্বাসের নেতৃত্বে শ্রমিক দলের নতুন কমিটি, মাদারীপুর জেলা শ্রমিক দলের আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ মাদারীপুরে আইবিডব্লিউএফের উদ্যোগে উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত মাদারীপুর জেলা জামায়াতের আমির নির্বাচিত হলেন মাওলানা মোখলেছুর রহমান মাদারীপুরে সম্মিলিত মসজিদভিত্তিক এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মাদারীপুরে শিক্ষার্থীদের হাতে বন্ধুসভার ২০০ চারা বিতরণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা নীরব হব না: মাওলানা মোখলেসুর রহমান ৩১ অক্টোবরের লংমার্চ ও নাওডোবা পথসভা উপলক্ষে মাদারীপুরে প্রস্তুতি সভা মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে ‘নিরাপদ চিকিৎসা চাই’-এর সচেতনতামূলক প্রচার অভিযান

মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন 

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬২ বার পড়েছেন

সাগর খাঁন মাদারীপুর:মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের লিজকৃত জমি অবৈধভাবে দখল করে রাতের আঁধারে সীমানা প্রাচীর নির্মাণের প্রতিবাদে এবং অভিযুক্ত মাহবুবুর রহমান বোরহানের বিচার ও জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। বুধবার সকালে শহরের ডিসির ব্রিজ সংলগ্ন বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপি এই কর্মসূচির আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

মানববন্ধনে উপস্থাপন বক্তারা বলেন,মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের নামে যথাযথভাবে লিজকৃত (লিজ নং: XII-VP-02/86-87) জমিটি দীর্ঘদিন যাবৎ বিদ্যালয়ের শান্তিপূণ দখলে রয়েছে এবং শিক্ষার্থীদের খেলাধুলাসহ শিক্ষা কার্যক্রমে ব্যবহৃত হয়ে আসছে।অত্যন্ত দুঃখের বিষয়,স্থানীয় মাহবুবুর রহমান (বোরহান) বিদ্যালয়ের কোনো অনুমতি ছাড়াই রাতের আঁধারে অবৈধভাবে সীমানা প্রাচীর নির্মাণ করে জমিটি দখলের পাঁয়তারা করছেন। এতে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা বিঘ্নিত হচ্ছে এবং বিদ্যালয়ের সম্পত্তি বেদখল হওয়ার চরম আশঙ্কা দেখা দিয়েছে।শিক্ষার্থীদের স্বার্থে ও বিদ্যালয়ের লিজকৃত জমি রক্ষার্থে বিষয়টি জরুরি ভিত্তিতে তদন্তপূর্বক অবৈধ নির্মাণকাজ বন্ধসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকার ও প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুন নাহার,সহকারী শিক্ষক তাসলিমা খানম,নাছিমা খানম,সিরাজুল ইসলাম,শফিকুল ইসলাম,জিল্লুর রহমান, ছিরাতুন নাহার,শাহিদা বেগম,মাহবুবুর রহমান, সুশান্ত বাড়ৈ,সালাউদ্দিন আহমদ,আওলাদ হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

 

 

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com