1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৬:০৮|
শিরোনামঃ
মাদারীপুর বণিক সমিতির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ডায়াবেটিস পরীক্ষা অনুষ্ঠিত আমান-শিমুল বিশ্বাসের নেতৃত্বে শ্রমিক দলের নতুন কমিটি, মাদারীপুর জেলা শ্রমিক দলের আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ মাদারীপুরে আইবিডব্লিউএফের উদ্যোগে উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত মাদারীপুর জেলা জামায়াতের আমির নির্বাচিত হলেন মাওলানা মোখলেছুর রহমান মাদারীপুরে সম্মিলিত মসজিদভিত্তিক এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মাদারীপুরে শিক্ষার্থীদের হাতে বন্ধুসভার ২০০ চারা বিতরণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা নীরব হব না: মাওলানা মোখলেসুর রহমান ৩১ অক্টোবরের লংমার্চ ও নাওডোবা পথসভা উপলক্ষে মাদারীপুরে প্রস্তুতি সভা মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে ‘নিরাপদ চিকিৎসা চাই’-এর সচেতনতামূলক প্রচার অভিযান

আমান-শিমুল বিশ্বাসের নেতৃত্বে শ্রমিক দলের নতুন কমিটি, মাদারীপুর জেলা শ্রমিক দলের আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার:বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত আহ্বায়ক জনাব আমান উল্লাহ আমান এমপি এবং সদস্য সচিব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপিকে অভিনন্দন জানিয়ে মাদারীপুরে আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ করেছে মাদারীপুর জেলা শ্রমিক দল।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটিতে জনাব আমান উল্লাহ আমানকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে সদস্য সচিব নির্বাচিত করায় বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপির প্রতি মাদারীপুর জেলা শ্রমিক দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এ উপলক্ষে আয়োজিত আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা শ্রমিক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন খান আকমল, জেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ সেলিম মুন্সী, পৌরসভা শ্রমিক দলের সাবেক সদস্য সচিব সেলিম রেজা, উপজেলা শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস ভূঁইয়া, খোয়াজপুর ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত ফকিরসহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন খান আকমল বলেন, শ্রমিকরাই দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। শ্রমিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলকে আরও শক্তিশালী করতে হবে। নতুন কেন্দ্রীয় নেতৃত্বের হাত ধরে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে বলে আমরা বিশ্বাস করি। এ জন্য মাদারীপুর জেলা শ্রমিক দলের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
মাদারীপুর জেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলার সাবেক সভাপতি মোঃ সেলিম মুন্সী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটিতে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হওয়ায় আমরা আনন্দিত ও গর্বিত। জনাব আমান উল্লাহ আমান এবং অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে শ্রমিক দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে আমরা আশাবাদী। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে নেতাকর্মীরা নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃত্বকে স্বাগত জানান এবং সংগঠনের ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com