1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৬:০৮|
শিরোনামঃ
মাদারীপুর বণিক সমিতির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ডায়াবেটিস পরীক্ষা অনুষ্ঠিত আমান-শিমুল বিশ্বাসের নেতৃত্বে শ্রমিক দলের নতুন কমিটি, মাদারীপুর জেলা শ্রমিক দলের আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ মাদারীপুরে আইবিডব্লিউএফের উদ্যোগে উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত মাদারীপুর জেলা জামায়াতের আমির নির্বাচিত হলেন মাওলানা মোখলেছুর রহমান মাদারীপুরে সম্মিলিত মসজিদভিত্তিক এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মাদারীপুরে শিক্ষার্থীদের হাতে বন্ধুসভার ২০০ চারা বিতরণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা নীরব হব না: মাওলানা মোখলেসুর রহমান ৩১ অক্টোবরের লংমার্চ ও নাওডোবা পথসভা উপলক্ষে মাদারীপুরে প্রস্তুতি সভা মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে ‘নিরাপদ চিকিৎসা চাই’-এর সচেতনতামূলক প্রচার অভিযান

মাদারীপুর বণিক সমিতির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ডায়াবেটিস পরীক্ষা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৯১ বার পড়েছেন

গোলাম আজম ইরাদ:ব্যাবসায়ী ও তাঁদের কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাদারীপুর বণিক সমিতির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, ডায়াবেটিস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত মাদারীপুর পুরান বাজারের সালমা ওয়াটার ওয়েজ ভবনের দ্বিতীয় তলায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহানদার আলী মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহানদার আলী মিয়া বলেন, মাদারীপুর থেকে মাদকের অপব্যবহার, কিশোর গ্যাং, সন্ত্রাস ও সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। বিশেষ করে মসজিদভিত্তিক আলেম-ওলামাদের মাধ্যমে মাদকের কুফল ও অপব্যবহার সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির জন্য আলেম সমাজের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, এ ধরনের স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম শুধু একটি স্থানে সীমাবদ্ধ না রেখে মাদারীপুরের বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে পরিচালনা করা প্রয়োজন। এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মাদারীপুর বণিক সমিতির কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে সংসদ সদস্য স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন এবং একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নেতৃত্ব নির্বাচনের পরামর্শ দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদারীপুর বণিক সমিতির উপদেষ্টা মিজানুর রহমান মুরাদ,শাহাদাত হোসেন হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী আঃ হান্নান হাওলাদার নান্নু মোঃ লাবলু হাওলাদার,মিজানুর রহমান বিপ্লব, অনেক সমিতির সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন শফিক খান, সমিতির সাবেক সহ-সম্পাদক আব্দুস সাত্তার সরদার, বিশিষ্ট ব্যবসায়ী টুটুল মৃধা ও লিপু কাজীসহ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী গোলাম আযম ইরাদ।

কর্মসূচিতে সহযোগিতা করে নিরাময় হসপিটাল, স্পেশালাইজড হসপিটাল ও হেলথ কেয়ার হসপিটাল। ক্যাম্পে ব্যবসায়ী ও তাঁদের কর্মকর্তা-কর্মচারীদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, প্রাথমিক চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরামর্শ এবং রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ দেওয়া হয়।

আয়োজকরা জানান, ব্যবসায়ী সমাজের স্বাস্থ্য সুরক্ষা ও কল্যাণের বিষয়টি বিবেচনায় নিয়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

“আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে মাদারীপুর বণিক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সুধীজন অংশগ্রহণ করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com