1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| ভোর ৫:০৯|
শিরোনামঃ
মাদারীপুর বণিক সমিতির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ডায়াবেটিস পরীক্ষা অনুষ্ঠিত আমান-শিমুল বিশ্বাসের নেতৃত্বে শ্রমিক দলের নতুন কমিটি, মাদারীপুর জেলা শ্রমিক দলের আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ মাদারীপুরে আইবিডব্লিউএফের উদ্যোগে উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত মাদারীপুর জেলা জামায়াতের আমির নির্বাচিত হলেন মাওলানা মোখলেছুর রহমান মাদারীপুরে সম্মিলিত মসজিদভিত্তিক এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মাদারীপুরে শিক্ষার্থীদের হাতে বন্ধুসভার ২০০ চারা বিতরণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা নীরব হব না: মাওলানা মোখলেসুর রহমান ৩১ অক্টোবরের লংমার্চ ও নাওডোবা পথসভা উপলক্ষে মাদারীপুরে প্রস্তুতি সভা মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে ‘নিরাপদ চিকিৎসা চাই’-এর সচেতনতামূলক প্রচার অভিযান

মাদারীপুরে সম্মিলিত মসজিদভিত্তিক এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১৫৩ বার পড়েছেন

গোলাম আজম ইরাদ: মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি ঘোষণা এমপি জাহান আলী জাহানের
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষার প্রত্যয়ে সম্মিলিত মসজিদভিত্তিক এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বাদামতলা ভূঁইয়া বাড়ির মাঠে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জামাল ভূঁইয়া। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব জাহান আলী জাহান এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, নূরজাহান মেমোরিয়াল নিরাময় ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট চিকিৎসক ডা. গোলাম সারোয়ার, ওলামা পরিষদের আহ্বায়ক মাওলানা মিজানুর রহমান, সংবাদপত্র বিক্রেতা ওমর আলী সিকদার, ক্রোকিরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, ইউআই স্কুল সরকারি জামে মসজিদের খতিব মুফতি সানাউল্লাহ এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ।
সমাবেশে বক্তারা বলেন, মাদকের ভয়াবহ বিস্তারে যুবসমাজ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। এখনই মাদকের বিরুদ্ধে কার্যকর সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে না পারলে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা কঠিন হয়ে পড়বে। মাদকের কারণে সামাজিক পরিবেশ ও পারিবারিক বন্ধন ক্রমেই বিপর্যস্ত হচ্ছে। তাই দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদক নির্মূলে এগিয়ে আসতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহান আলী জাহান মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বিস্তার রোধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। তিনি মাদকের ভয়াবহ পরিণতি তুলে ধরে বলেন, যুবসমাজকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি অভিভাবক, আলেম-ওলামা, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর ইমাম-মুয়াজ্জিন সমাজকল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক মুফতি জামাল উদ্দিন খান, মুফতি জসীমউদ্দীন, মাওলানা দাদন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক ছাত্রনেতা মোফাজ্জল হোসেন খান মফা, মুফতি সাইদুর রহমান, মাদারীপুর বণিক সমিতির উপদেষ্টা মিজানুর রহমান বিপ্লবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক গোলাম আজম ইরাদ।
সমাবেশে বক্তারা মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে প্রত্যেক পরিবারকে সচেতন হওয়ার পাশাপাশি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com