শিবচর প্রতিনিধি: ঔষধেরমান গুণগত মান, সঠিক সংরক্ষণ, বিক্রয়ব্যবস্থাপনা ও ভোক্তার অধিকার নিশ্চিত করতে মাদারীপুরের শিবচরে ঔষধ ব্যবসায়ীদের সচেতনতামূলক সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ৯টায় শিবচর পৌর অডিটোরিয়ামে জেলা ঔষধ প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) শিবচর উপজেলা উপশাখার আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।
বিসিডিএস শিবচর উপজেলা উপশাখার সভাপতি মো. নুরুল ইসলাম রাঢ়ির সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন মাদারীপুর জেলা ঔষধ তত্ত্বাবধায়ক নাহিন আল আলম। তিনি সরকারি বিধিবিধান মেনে ঔষধ বিক্রি, যথাযথ সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি না করা এবং ভোক্তার স্বার্থ রক্ষায় ব্যবসায়ীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
সভায় বিসিডিএস মাদারীপুর জেলা ও বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ঔষধ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বক্তারা প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ বিক্রি, ঔষধের মেয়াদ ও মান যাচাই এবং জনস্বাস্থ্যকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।
সভাটি সঞ্চালনা করেন বিসিডিএস শিবচর উপজেলা উপশাখার সিনিয়র সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম (সূর্য মাদবর)।