নিজস্ব প্রতিবেদক:আজ ২৭ জুলাই মাদারীপুর লংঘাট বালুরঘাট এলাকায় আড়িয়াল খাঁ নদীতে এই বোর্ডের উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ভারসাম্য পরিবারের পক্ষ থেকে আলোচনা রাখেন সাবেক কাউন্সিলর মাসলু রহমান, বিশিষ্ট ক্রীড়াবিদ মোখলেছুর রহমান, গোলাম আজম ইরাদ, ইয়ামিন হাওলাদার প্রমুখ। বিনোদন প্রেমী নৌ ভ্রমণে আগ্রহীদের নিয়ে যাত্রা শুরু হবে এই বোর্ডের।
এই ভোটটিতে প্রায় শতাধিক লোক বসার ব্যবস্থা রয়েছে এই বোর্ডে ছোটখাটো অনুষ্ঠান করার সুযোগ রয়েছে প্রতিদিন এক ঘন্টা করে। বক্তারা এই আয়োজনকে মাদারীপুরের জন্য নতুন একটি উদ্যোগ বলে মন্তব্য করেন এতে মাদারীপুরবাসী বিনোদনের একটি জায়গা খুঁজে পাবে। অল্প পরিসরে হল নৌ ভ্রমণের একটি স্বাদ মাদারপুরবাসী গ্রহণ করতে পারবে। এই উদ্যোগটি চালু করে মাদারীপুরে দৃষ্টান্ত স্থাপন করলেন ভারসাম্য আড়িয়াল খাঁ টুরিস্ট সার্ভিস বোর্ড।