স্টাপ রিপোর্টার:সব গুঞ্জনের অবসান ঘটিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মাদারীপুর জেলা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তুষার ভূঁইয়া। কমিটিতে সদস্য সচিব করা হয়েছে শিবচর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইয়াজ্জেম হোসেন রুমানকে। সাংগঠনিক সম্পাদক হয়েছেন ফেরদৌস খান দুর্জয়।
১০ সেপ্টেম্বর দলীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরে এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল এবং তৃণমূল পর্যায়ে দলকে বিস্তৃত করার লক্ষ্যেই নতুন নেতৃত্ব নির্ধারণ করা হয়েছে।
নতুন দায়িত্বপ্রাপ্ত নেতারা সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।