1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৬:৪০|
শিরোনামঃ
মাদারীপুরে জেলা বাস-মিনি বাস মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরে জেলা বিএনপি নেতার বাসায় হামলা ও ভাঙচুর একচুয়াল গ্রীন কর্পোরেশনের সেলিব্রেশন-পরবর্তী পরামর্শ সভা অনুষ্ঠিত দীর্ঘ এক দশক পর পুনর্গঠিত হলো মাদারীপুর বণিক সমিতি মাদারীপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন ও ৬৭তম সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন কৃষক ও মেহনতী মানুষের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান — এমপি খোকন তালুকদার মাদারীপুরে এমপি খোকন তালুকদারের নেতৃত্বে প্রধানমন্ত্রীকে রাজকীয় অভ্যর্থনায় লাখো মানুষের ঢল এজিসির (AGC) নবম সেলিব্রেশন অনুষ্ঠিত আল্লাহর ভালোবাসা অর্জনে জীবন পরিচালনার আহ্বান, ফুটবল উন্মাদনা নিয়েও সতর্ক করলেন মাওলানা মুফতি সাইয়েদ হোসাইন  মস্তফাপুরে পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

এমপির কঠোর ঘোষণা: মাদারীপুরে মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির স্থান হবে না

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬২১ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের ঘোষণা দিয়েছেন।

শপথ গ্রহণ শেষে নিজ নির্বাচনী এলাকা মাদারীপুরে এসে জোহরের নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে মাদারীপুর শহরের নুর বড় মসজিদ প্রাঙ্গণে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এমপি জাহান্দার আলী জাহান।

বক্তব্যে তিনি বলেন, “মাদারীপুর শহরে কোনো মাদক, কিশোর গ্যাং বা চাঁদাবাজির স্থান হবে না। আমরা সবাই স্বচ্ছ ও সৎভাবে জীবনযাপন করব—এটাই আমার প্রত্যাশা।”

তিনি আরও বলেন, এসব অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন। এ লক্ষ্যে তিনি সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

এ সময় উপস্থিত মুসল্লিরা তার বক্তব্যকে স্বাগত জানান এবং এলাকার শান্তি-শৃঙ্খলা ও উন্নয়নের জন্য তার সফলতা কামনা করে দোয়া করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com