1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৪:১৮|
শিরোনামঃ
মাদারীপুরে জেলা বিএনপি নেতার বাসায় হামলা ও ভাঙচুর একচুয়াল গ্রীন কর্পোরেশনের সেলিব্রেশন-পরবর্তী পরামর্শ সভা অনুষ্ঠিত দীর্ঘ এক দশক পর পুনর্গঠিত হলো মাদারীপুর বণিক সমিতি মাদারীপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন ও ৬৭তম সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন কৃষক ও মেহনতী মানুষের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান — এমপি খোকন তালুকদার মাদারীপুরে এমপি খোকন তালুকদারের নেতৃত্বে প্রধানমন্ত্রীকে রাজকীয় অভ্যর্থনায় লাখো মানুষের ঢল এজিসির (AGC) নবম সেলিব্রেশন অনুষ্ঠিত আল্লাহর ভালোবাসা অর্জনে জীবন পরিচালনার আহ্বান, ফুটবল উন্মাদনা নিয়েও সতর্ক করলেন মাওলানা মুফতি সাইয়েদ হোসাইন  মস্তফাপুরে পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ অনুষ্ঠিত গণতন্ত্রের রক্ষাকবচ অবাধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন: মাদারীপুরে এনটিভির বর্ষপূর্তিতে এমপি খোকন তালুকদার

পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৯০ বার পড়েছেন

ডাসার প্রতিনিধি:মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ পর্যায়ে বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের আবারও মাঠমুখী করেছেন। এতে কোমলমতি শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে।

শুক্রবার (৫ জুন) বিকেলে মাদারীপুরের ডাসার উপজেলার ডি কে আইডিয়াল আতাহার আলী একাডেমি স্কুল মাঠে ডাসার ইউনিয়ন ছাত্রদল আয়োজিত ‘খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমাদের সন্তানরা ক্রিকেট ও ফুটবলে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখে। ফুটবলে বাংলাদেশ যেন একদিন বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারে, সে লক্ষ্যেই সারা দেশে বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠছে এবং নতুন প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হচ্ছে।”

ফাইনাল খেলায় ডাসার সবুজ সংঘ ও আরিফ স্মৃতি সংঘ মুখোমুখি হয়। টানটান উত্তেজনাপূর্ণ এ ম্যাচে ডাসার সবুজ সংঘ ৪-৩ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার, মাদারীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার নুরু এবং ডাসার উপজেলা বিএনপি নেতা সরোয়ার তালুকদার।

এ সময় সার্বিক সহযোগিতায় ছিলেন মহিউদ্দিন তালুকদার ইরান, আমির হোসেন, রুবেল মাতুব্বরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ খেলা উপভোগ করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com