1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| ভোর ৫:৪৩|
শিরোনামঃ
৩১ অক্টোবরের লংমার্চ ও নাওডোবা পথসভা উপলক্ষে মাদারীপুরে প্রস্তুতি সভা মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে ‘নিরাপদ চিকিৎসা চাই’-এর সচেতনতামূলক প্রচার অভিযান মাদারীপুরে জামায়াতের জেলা সম্মেলন অনুষ্ঠিত আল্লাহর সন্তুষ্টি অর্জন ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান এমপি ইজ্জতউল্লাহর মাদারীপুর বণিক সমিতির সাধারণ সভায় নারী ব্যবসায়ীদের জন্য নামাজের স্থান ও শৌচাগার নির্মাণের প্রস্তাব পাস মাদারীপুরে ঔষধ ব্যবসায়ীদের সচেতনতামূলক সভা ভারসাম্য আড়িয়াল খাঁ টুরিস্ট সার্ভিস বোর্ড এর শুভ উদ্বোধন। মাদারীপুর পৌরসভায় সেলাই মেশিন বিতরণ ও আইসিটি সেন্টারের উদ্বোধন ‘রাখিব চারপাশ পরিষ্কার, গড়িব সুন্দর পরিবেশ’ স্লোগানে মাদারীপুর পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন  সব গুঞ্জনের অবসান, এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক তুষার ভূঁইয়া

গৌরনদীতে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২৩৯ বার পড়েছেন

গৌরনদী প্রতিনিধি // মাদরাসার পাশ্ববর্তী একটি ডোবায় গোসল করতে নেমে তামিম সরদার (৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে বরিশালের গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামে। মৃত তামিম আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামের তাইজুদ্দিন সরদারের একমাত্র ছেলে। সে (তামিম) উত্তর গেরাকুল মারকাযুন নূর আমেরিয়া কাসেমিয়া নূরানীয়া কওমী মাদরাসার (আবাসিক) নাজেরা শাখার ছাত্র ছিলো। মাদরাসার একাধিক ছাত্ররা জানিয়েছে, শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে সবার অজান্তে তামিম অপর এক ছাত্রকে নিয়ে মাদরাসার পাশের একটি ডোবায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। এসময় তার সাথে থাকা অপর ছাত্রের চিৎকারে মাদরাসা ও স্থানীয় লোকজন এগিয়ে এসে ডোবা থেকে তামিমকে উদ্ধার করে। তাৎক্ষণিক তাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তামিমকে মৃত বলে ঘোষণা করেন। তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে মৃতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com