1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| ভোর ৫:৪২|
শিরোনামঃ
৩১ অক্টোবরের লংমার্চ ও নাওডোবা পথসভা উপলক্ষে মাদারীপুরে প্রস্তুতি সভা মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে ‘নিরাপদ চিকিৎসা চাই’-এর সচেতনতামূলক প্রচার অভিযান মাদারীপুরে জামায়াতের জেলা সম্মেলন অনুষ্ঠিত আল্লাহর সন্তুষ্টি অর্জন ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান এমপি ইজ্জতউল্লাহর মাদারীপুর বণিক সমিতির সাধারণ সভায় নারী ব্যবসায়ীদের জন্য নামাজের স্থান ও শৌচাগার নির্মাণের প্রস্তাব পাস মাদারীপুরে ঔষধ ব্যবসায়ীদের সচেতনতামূলক সভা ভারসাম্য আড়িয়াল খাঁ টুরিস্ট সার্ভিস বোর্ড এর শুভ উদ্বোধন। মাদারীপুর পৌরসভায় সেলাই মেশিন বিতরণ ও আইসিটি সেন্টারের উদ্বোধন ‘রাখিব চারপাশ পরিষ্কার, গড়িব সুন্দর পরিবেশ’ স্লোগানে মাদারীপুর পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন  সব গুঞ্জনের অবসান, এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক তুষার ভূঁইয়া

মাদারীপুর বণিক সমিতির সাধারণ সভায় নারী ব্যবসায়ীদের জন্য নামাজের স্থান ও শৌচাগার নির্মাণের প্রস্তাব পাস

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৯৭ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার:মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক কমিটির উদ্যোগে ১৪ অক্টোবর ২০২৬, বুধবার সন্ধ্যায় পুরান বাজারে সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন শফিক খান।

সাধারণ সভায় বক্তব্য দিতে গিয়ে নারী ব্যবসায়ী মিথিলা রুবেল নারী ব্যবসায়ীদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান। তিনি বণিক সমিতিতে নারী প্রতিনিধি অন্তর্ভুক্ত করা, পুরান বাজার এলাকায় নারীদের নামাজ আদায়ের জন্য নির্ধারিত স্থান এবং নারীদের জন্য পৃথক শৌচাগার নির্মাণের প্রস্তাব তুলে ধরেন।

সভায় উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে প্রস্তাবগুলো পাস হয়। এ ছাড়া সমিতির কার্যক্রম পরিচালনা, ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আহ্বায়ক কমিটিসহ অন্যান্য প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এসব প্রস্তাবও সাধারণ সভায় কণ্ঠভোটে অনুমোদিত হয়।

সভায় গৃহীত প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে পুরান বাজারের নারী ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং ব্যবসায়ীবান্ধব পরিবেশ তৈরিতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com