1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| বিকাল ৫:১১|
শিরোনামঃ
মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমান: মাদারীপুরে ব্যাপক প্রশংসা ও আলোচনা মাদারীপুরে আগাম ঈদ উদযাপন, ২৫ গ্রামের ৩০ হাজার মানুষের অংশগ্রহণ মাদারীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী আবদুল্লাহ আল মামুন চৌধুরী মানবিক সহায়তার অপেক্ষায় শারীরিক প্রতিবন্ধী সবুজ, অসুস্থ শিশু চিকিৎসাধীন কিশোর গ্যাংয়ের উত্থান: মাদারীপুরে সহিংসতার ছায়া ও ভবিষ্যৎ প্রজন্মের সংকট মাদারীপুরে সংরক্ষিত মহিলা আসনে শীর্ষে হাসিনা বেগম যুবককে কুপিয়ে হত্যা মামলায় দুই ভাই গ্রেপ্তার জামায়াতের নেতাকর্মীদের ত্যাগ-সংগ্রামের স্মরণে কুশল বিনিময় শিবচরের নবনির্বাচিত এমপি পীরজাদা মাওলানা হানজলা সাহেবের সঙ্গে সাক্ষাৎ মাদারীপুরে সংরক্ষিত মহিলা আসনে আলোচনার শীর্ষে মুনমুন আক্তার মাদারীপুর জেলা ছাত্রদলের ২০২২ সালের আহ্বায়ক কমিটি দিয়েই চলছে কার্যক্রম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছিল না দৃশ্যমান ভূমিকা

মাদারীপুর পুরান বাজার বড় মসজিদে আবেগঘন দোয়া — খতিব-সভাপতি-মুসল্লিরা একসাথে কাঁদলেন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯০ বার পড়েছেন

গোলাম আজম ইরাদ:মাদারীপুর পুরান বাজার বড় মসজিদে জুমার নামাজ শেষে সৃষ্টি হয় এক অনন্য, হৃদয়স্পর্শী আবেগঘন মুহূর্ত। নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশে আল্লাহর রহমত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মসজিদে নূর বড় মসজিদের খতিব হাফেজ মাওলানা জুবায়ের হাসান কাসেমী। খুতবার বয়ান শেষে তিনি জানান, মসজিদের সভাপতি আলহাজ্ব জাহান্দার আলী জাহানের জন্য বিশেষ দোয়া করা হবে।

দোয়ার আহ্বান জানানো হলে পুরো মসজিদগৃহভর্তি মুসল্লিদের মাঝে নেমে আসে নীরবতা। এ সময় সভাপতি জাহান্দার আলী জাহান আবেগাপ্লুত কণ্ঠে খতিব সাহেবকে ধন্যবাদ জানিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেন।

তিনি বলেন,“দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আর শুধুই বিএনপির নেত্রী নন; তিনি বাংলাদেশের গণতন্ত্রের ‘মা’। তাঁর দ্রুত আরোগ্যের জন্য আপনাদের দোয়া চাই।”

এ কথা বলতেই তিনি আবেগে ভেঙে পড়েন, আর মুসল্লিদের চোখেও জল ছলছল করে ওঠে।

জাহান্দার আলী জাহান আরও বলেন,“পরমদয়ালু আল্লাহর অশেষ মেহেরবানীতে, আপনাদের দোয়া এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের দূরদৃষ্টির আলোকে আমি মাদারিপুর-২ আসনের কান্ডারী হতে পেরেছি। এটি আমার দীর্ঘ দিনের পরিশ্রমের ফসল—এখন এটি আপনাদের সবার।”

তিনি সামনে আসন্ন রাজনৈতিক সময়কে ‘কঠিন পরীক্ষা’ উল্লেখ করে বিজয়ের লক্ষ্যে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।শেষে খতিব-সভাপতি-মুসল্লিদের সম্মিলিত কান্নামাখা দোয়ায় মসজিদময় সৃষ্টি হয় গভীর আন্তরিক পরিবেশ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com