1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ১০:০১|
শিরোনামঃ
মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন  সব গুঞ্জনের অবসান, এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক তুষার ভূঁইয়া মাদারীপুরে জুতার আঠা বিক্রিতে সতর্কতা পলিথিনে আঠা শুঁকে নেশা, কিশোর-তরুণদের নিয়ে উদ্বেগ গৌরনদীতে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু মাদারীপুরে বাণিজ্য মেলা বন্ধের দাবি চেম্বার অব কমার্সের মাদারীপুর পৌরসভার সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা বৃহস্পতিবার মাদারীপুরে খাল থেকে ময়লা অপসারণ: জলাবদ্ধতা নিরসনে স্বস্তি এলাকাবাসীর পাওনা টাকা চাওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর; দুই বোন আহতের অভিযোগ মাদারীপুরে জেলা বাস-মিনি বাস মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরে জেলা বিএনপি নেতার বাসায় হামলা ও ভাঙচুর

মানবিক সহায়তার অপেক্ষায় শারীরিক প্রতিবন্ধী সবুজ, অসুস্থ শিশু চিকিৎসাধীন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৩৭ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:মাদারীপুর পুরান বাজার এলাকার শারীরিক প্রতিবন্ধী সবুজের জীবন সংগ্রাম প্রতিদিনই নতুন করে কঠিন হয়ে উঠছে। মাদারীপুর শহরের কাঠপট্টি ব্রিজের গোড়ায় একটি ভাড়া বাসায় স্ত্রী ও সন্তানকে নিয়ে বসবাস করেন তিনি। মানুষের কাছ থেকে সামান্য সাহায্য সংগ্রহ করেই তাঁর সংসার পরিচালিত হয়।

শারীরিক প্রতিবন্ধকতার কারণে সবুজ প্রায়ই অসুস্থ হয়ে পড়েন। কখনো মসজিদে, কখনো বাজারে কিংবা ঘাটে—যেকোনো সময় অসুস্থতা তাঁকে ঘিরে ধরে। কাজ করার সক্ষমতা না থাকায় সমাজের সহানুভূতিই তাঁর একমাত্র ভরসা।

সবুজের দেখভালের উদ্দেশ্যে পারিবারিকভাবে তাঁর বিয়ে দেওয়া হয়েছিল। সেই সংসারে একটি সন্তান জন্ম নিলেও শিশুটি প্রায়ই অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে মাদারীপুর সদর হাসপাতাল-এ। সন্তানের চিকিৎসার খরচ জোগাতে দিশেহারা হয়ে পড়েছেন অসহায় এই বাবা।

ছেলের চিকিৎসার জন্য সহায়তা চেয়ে এক মুসল্লির মাধ্যমে আবেদন জানানো হয় আমিন সুপার মার্কেট জামে মসজিদ-এর ইমাম সাহেবের কাছে। বিষয়টি জানার পর আসরের নামাজ শেষে মসজিদের ইমাম সাহেব মুসল্লিদের উদ্দেশে সবুজের সন্তানের চিকিৎসায় সহযোগিতার আহ্বান জানান।

নামাজ শেষে মসজিদের মুসল্লিদের দিকে নিঃশব্দে তাকিয়ে থাকতে দেখা যায় সবুজকে। চোখেমুখে ছিল অসহায়ত্ব আর সন্তানের সুস্থতার আকুতি। প্রতিদিন মানুষের দেওয়া সহায়তার ওপর নির্ভর করেই স্ত্রী ও সন্তানকে নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন তিনি।

বড় মসজিদ ও পুরান বাজার এলাকাতেই বেশি ঘুরে বেড়ান সবুজ। কেউ যা দেয়, তাই নিয়েই চলে তাঁর সংসার। সংসারের দায়িত্ব আজ তাঁর কাঁধে এক কঠিন বোঝা হয়ে দাঁড়িয়েছে।

এলাকাবাসীর মতে, সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষ যদি এগিয়ে এসে এই শারীরিক প্রতিবন্ধী পরিবারটির পাশে দাঁড়ান, তবে সবুজ ও তার অসুস্থ সন্তানের চিকিৎসা ও বেঁচে থাকার পথ কিছুটা হলেও সহজ হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com