1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৪:১২|
শিরোনামঃ
মাদারীপুরে জেলা বিএনপি নেতার বাসায় হামলা ও ভাঙচুর একচুয়াল গ্রীন কর্পোরেশনের সেলিব্রেশন-পরবর্তী পরামর্শ সভা অনুষ্ঠিত দীর্ঘ এক দশক পর পুনর্গঠিত হলো মাদারীপুর বণিক সমিতি মাদারীপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন ও ৬৭তম সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন কৃষক ও মেহনতী মানুষের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান — এমপি খোকন তালুকদার মাদারীপুরে এমপি খোকন তালুকদারের নেতৃত্বে প্রধানমন্ত্রীকে রাজকীয় অভ্যর্থনায় লাখো মানুষের ঢল এজিসির (AGC) নবম সেলিব্রেশন অনুষ্ঠিত আল্লাহর ভালোবাসা অর্জনে জীবন পরিচালনার আহ্বান, ফুটবল উন্মাদনা নিয়েও সতর্ক করলেন মাওলানা মুফতি সাইয়েদ হোসাইন  মস্তফাপুরে পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ অনুষ্ঠিত গণতন্ত্রের রক্ষাকবচ অবাধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন: মাদারীপুরে এনটিভির বর্ষপূর্তিতে এমপি খোকন তালুকদার

একচুয়াল গ্রীন কর্পোরেশনের সেলিব্রেশন-পরবর্তী পরামর্শ সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ২৯ বার পড়েছেন

গোলাম আজম ইরাদ:একচুয়াল গ্রীন কর্পোরেশনের (এজিসি) সেলিব্রেশন-পরবর্তী পরামর্শ সভা শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাজধানীর সেগুনবাগিচাস্থ কচি-কাঁচা কমিউনিটি ভবনের চতুর্থ তলায় অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একচুয়াল গ্রীন কর্পোরেশনের (এজিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ম্যানেজিং ডিরেক্টর, সাবেক সেনা কর্মকর্তা মো. ফয়েজ আলম ভূঁইয়া। তিনি তাঁর বক্তব্যে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা, সদস্যদের ঐক্য এবং স্বাস্থ্যসচেতন সমাজ গঠনে এজিসির ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন এজিসির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তৌহিদুল ইসলাম সিয়াম। এছাড়া প্রতিষ্ঠানের বিভিন্ন র্যাঙ্ক হোল্ডার ও সদস্যরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজেদের মতামত ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

পরামর্শ সভায় বক্তারা বলেন, একচুয়াল গ্রীন কর্পোরেশনকে আরও গতিশীল, আধুনিক ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে রূপ দিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সদস্যদের পারস্পরিক সহযোগিতা, সততা ও নিষ্ঠার মাধ্যমে প্রতিষ্ঠানকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সভায় এজিসির মূল দর্শন ও স্লোগান—

“প্রকৃতিতে জন্ম মোদের, প্রকৃতিতে যাবো ফিরে;

মধ্যখানের জিন্দেগীতে, সুস্থ থাকবো কেমন করে।”

—কে সামনে রেখে প্রাকৃতিক ও স্বাস্থ্যসম্মত জীবনধারা গড়ে তোলার পাশাপাশি এজিসিকে নতুন রূপে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভা শেষে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কার্যক্রম আরও সুসংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও দিকনির্দেশনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

 

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com