1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| ভোর ৫:৫৬|
শিরোনামঃ
পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে মাদারীপুর জেলা যুবদলের আনন্দ মিছিল তাকওয়াই মুমিনের শ্রেষ্ঠ সম্বল: আমিরাবাদ নূরিয়া জামে মসজিদে জুমার বয়ান নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন ডা. সমীরণ হালদার—মাদারীপুরের দন্ত চিকিৎসা সেবায় একটি বিশ্বস্ত নাম।  সাংবাদিকদের একসাথে কাজ করতে হবে — শহিদুল ইসলাম মাদারীপুর পৌর ঈদগাহে জাহান্দার এমপির ঈদের নামাজ আদায়।  ইসলামী ব্যাংকে ‘অবৈধ হস্তক্ষেপের’ প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন মাদারীপুর পৌরসভার ঈদের জামাতের তালিকায় ঐতিহ্যবাহী নূর বড় মসজিদের নাম না থাকায় ক্ষোভ মাদারীপুরে ডিবি পুলিশের অভিযানে চেতনানাশক বিষাক্ত হালুয়াসহ ৩ অজ্ঞানপার্টির সদস্য গ্রেফতার

ময়লা-আবর্জনায় নোংরা হচ্ছে মাদারীপুর শহর: সচেতনতা ও উদ্যোগেই সমাধানের পথ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৬৩৫ বার পড়েছেন

গোলাম আজম ইরাদ:মাদারীপুর পৌরসভার বিভিন্ন সড়ক, পাড়া-মহল্লা ও বাজার এলাকায় প্রতিদিনই দেখা যাচ্ছে বাসাবাড়ি ও দোকানপাটের ময়লা-আবর্জনা সড়কে ফেলানোর অনাকাঙ্ক্ষিত দৃশ্য। এতে শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে এবং নাগরিকরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছেন। অভিযোগ রয়েছে—পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা থাকলেও কার্যকর উদ্যোগের অভাব ও নাগরিক অসচেতনতার কারণে পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।

পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা নিয়মিত কাজ করলেও অনিয়মিত ঝাড়ুদান, সরঞ্জাম সংকট এবং জনবল স্বল্পতার কারণে কাঙ্ক্ষিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা যাচ্ছে না। শহরের গুরুত্বপূর্ণ সড়ক-গলিতে ময়লা স্তুপাকারে পড়ে থাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে এবং ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ নানা রোগের ঝুঁকি বাড়ছে।

পরিস্থিতি বদলাতে সর্বাধিক জরুরি হচ্ছে নাগরিক সচেতনতা বৃদ্ধি। বাসিন্দারা যদি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলেন এবং পৌরসভার নির্ধারিত সময়সূচি মেনে পরিচ্ছন্নতা কর্মীদের সহযোগিতা করেন, তবে দ্রুতই পরিবর্তন আনা সম্ভব।

পৌরসভা চাইলে সচেতনতা বাড়াতে আরও জোরালো উদ্যোগ নিতে পারে—উঠান বৈঠক, প্রচারভিযান, মাইকিং, পোস্টার ও লিফলেট বিতরণ এবং ওয়ার্ডসভা আয়োজনের মাধ্যমে নাগরিকদের সম্পৃক্ত করা যেতে পারে।

একই সঙ্গে নিয়মিত ময়লা সংগ্রহ, পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন, যানবাহন সরবরাহ এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে তদারকি বাড়ানো এখন সময়ের দাবি। তবে একটি পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে পৌর কর্তৃপক্ষের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল আচরণ অপরিহার্য।

সচেতন নাগরিক অংশগ্রহণ ও পৌরসভার পরিকল্পিত উদ্যোগ বাস্তবায়িত হলে মাদারীপুরকে আবারও পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলা সম্ভব—এমন আশা সংশ্লিষ্টদের।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com