1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| ভোর ৫:৪৩|
শিরোনামঃ
মাদারীপুর জেলা জামায়াতের আমির নির্বাচিত হলেন মাওলানা মোখলেছুর রহমান মাদারীপুরে সম্মিলিত মসজিদভিত্তিক এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মাদারীপুরে শিক্ষার্থীদের হাতে বন্ধুসভার ২০০ চারা বিতরণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা নীরব হব না: মাওলানা মোখলেসুর রহমান ৩১ অক্টোবরের লংমার্চ ও নাওডোবা পথসভা উপলক্ষে মাদারীপুরে প্রস্তুতি সভা মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে ‘নিরাপদ চিকিৎসা চাই’-এর সচেতনতামূলক প্রচার অভিযান মাদারীপুরে জামায়াতের জেলা সম্মেলন অনুষ্ঠিত আল্লাহর সন্তুষ্টি অর্জন ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান এমপি ইজ্জতউল্লাহর মাদারীপুর বণিক সমিতির সাধারণ সভায় নারী ব্যবসায়ীদের জন্য নামাজের স্থান ও শৌচাগার নির্মাণের প্রস্তাব পাস মাদারীপুরে ঔষধ ব্যবসায়ীদের সচেতনতামূলক সভা

শিবচরে ব্যবসায়ীদের কুপিয়ে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৩

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৬৫৭ বার পড়েছেন

শিবচর প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে গরু ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনার পর মাত্র কয়েক দিনের ব্যবধানে তিনজন আসামীকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ। গতকাল সোমবার রাতভর অভিযান চালিয়ে ঢাকার বিভিন্ন জায়গা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে শিবচর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার(শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন কাদের গণমাধ্যমকে এ তথ্য জানান।

গ্রেপ্তার তিনজন হলেন- ঢাকার ডেমরা এলাকার খগেন্দ্র চন্দ্র মল্লিকের ছেলে দিপন মল্লিক(৫৩), শিবচরের বন্দরখোলা এলাকার কোরবান শিকদারের কান্দি গ্রামের মোহাম্মদ মোল্লার ছেলে হাসান মোল্লা(৪৬) এবং কুমিল্লার চান্দিনা উপজেলার সুরিখোলা এলাকার হাচন আলীর ছেলে টগর প্রধান (৩৪)।

সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন কাদের বলেন, গত ১৯ নভেম্বর ভোরে শিবচরের বন্দরখোলা চৌরাস্তা সংযোগ সড়কে গরু ব্যবসায়ী রাজন মোল্লা ও আলাউদ্দিন দেওয়ানকে কুপিয়ে আহত করে ৩ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাতদল। ঘটনার পরপরই একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়। এরপর প্রযুক্তির সহায়তায় তথ্য সংগ্রহের মাধ্যমে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

তিনি আরও বলেন, ঘটনার সময় ব্যবহার করা প্রাইভেটকারসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চলছে এবং তা আগামীতেও বজায় থাকবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com