1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ১০:৪৫|
শিরোনামঃ
মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন  সব গুঞ্জনের অবসান, এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক তুষার ভূঁইয়া মাদারীপুরে জুতার আঠা বিক্রিতে সতর্কতা পলিথিনে আঠা শুঁকে নেশা, কিশোর-তরুণদের নিয়ে উদ্বেগ গৌরনদীতে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু মাদারীপুরে বাণিজ্য মেলা বন্ধের দাবি চেম্বার অব কমার্সের মাদারীপুর পৌরসভার সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা বৃহস্পতিবার মাদারীপুরে খাল থেকে ময়লা অপসারণ: জলাবদ্ধতা নিরসনে স্বস্তি এলাকাবাসীর পাওনা টাকা চাওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর; দুই বোন আহতের অভিযোগ মাদারীপুরে জেলা বাস-মিনি বাস মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরে জেলা বিএনপি নেতার বাসায় হামলা ও ভাঙচুর

শিবচরে ব্যবসায়ীদের কুপিয়ে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৩

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৫৩৭ বার পড়েছেন

শিবচর প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে গরু ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনার পর মাত্র কয়েক দিনের ব্যবধানে তিনজন আসামীকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ। গতকাল সোমবার রাতভর অভিযান চালিয়ে ঢাকার বিভিন্ন জায়গা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে শিবচর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার(শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন কাদের গণমাধ্যমকে এ তথ্য জানান।

গ্রেপ্তার তিনজন হলেন- ঢাকার ডেমরা এলাকার খগেন্দ্র চন্দ্র মল্লিকের ছেলে দিপন মল্লিক(৫৩), শিবচরের বন্দরখোলা এলাকার কোরবান শিকদারের কান্দি গ্রামের মোহাম্মদ মোল্লার ছেলে হাসান মোল্লা(৪৬) এবং কুমিল্লার চান্দিনা উপজেলার সুরিখোলা এলাকার হাচন আলীর ছেলে টগর প্রধান (৩৪)।

সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন কাদের বলেন, গত ১৯ নভেম্বর ভোরে শিবচরের বন্দরখোলা চৌরাস্তা সংযোগ সড়কে গরু ব্যবসায়ী রাজন মোল্লা ও আলাউদ্দিন দেওয়ানকে কুপিয়ে আহত করে ৩ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাতদল। ঘটনার পরপরই একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়। এরপর প্রযুক্তির সহায়তায় তথ্য সংগ্রহের মাধ্যমে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

তিনি আরও বলেন, ঘটনার সময় ব্যবহার করা প্রাইভেটকারসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চলছে এবং তা আগামীতেও বজায় থাকবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com