1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৯:২৬|
শিরোনামঃ
পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে মাদারীপুর জেলা যুবদলের আনন্দ মিছিল তাকওয়াই মুমিনের শ্রেষ্ঠ সম্বল: আমিরাবাদ নূরিয়া জামে মসজিদে জুমার বয়ান নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন ডা. সমীরণ হালদার—মাদারীপুরের দন্ত চিকিৎসা সেবায় একটি বিশ্বস্ত নাম।  সাংবাদিকদের একসাথে কাজ করতে হবে — শহিদুল ইসলাম মাদারীপুর পৌর ঈদগাহে জাহান্দার এমপির ঈদের নামাজ আদায়।  ইসলামী ব্যাংকে ‘অবৈধ হস্তক্ষেপের’ প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন মাদারীপুর পৌরসভার ঈদের জামাতের তালিকায় ঐতিহ্যবাহী নূর বড় মসজিদের নাম না থাকায় ক্ষোভ মাদারীপুরে ডিবি পুলিশের অভিযানে চেতনানাশক বিষাক্ত হালুয়াসহ ৩ অজ্ঞানপার্টির সদস্য গ্রেফতার

“হাতে-পায়ে ধরে ভোটকেন্দ্রে আনার আহ্বান বিএনপি প্রার্থী খোকনের — সুষ্ঠু নির্বাচনে জনগণের মতই হবে চূড়ান্ত শক্তি”

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৬২৩ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার:মাদারীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, “যারা বিগতদিনে ভোটদানে বা ধাওয়া খেয়ে কেন্দ্র যেতে পারেনি, তাদের হাতে-পায়ে ধরে, বুকে জড়িয়ে এবার ভোটকেন্দ্রে নিয়ে আসতে হবে।” শুক্রবার বিকেলে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের শেখ শহিদুল ইসলাম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে বিএনপির অসংখ্য নেতাকর্মী নির্যাতিত হয়েছেন, ঘরে ঘুমাতে পারেননি, ভোট দিতে পারেননি, এমনকি রাজপথেও দাঁড়াতে পারেননি। দেশের মানুষ আর কখনোই সে রকম পরিস্থিতি দেখতে চায় না। এবারের নির্বাচনে জনগণ যাকে খুশি তাকে হাসিমুখে ভোট দেবে—এটাই সবাই চায়।

তালুকদার খোকন বলেন, “এই নির্বাচন হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার আলোকে একটি জনগণের অধিকার প্রতিষ্ঠার নির্বাচন। ধনী-গরিব, নেতা-কর্মী—কাউকে বাদ দিয়ে বৈষম্যের রাজনীতি আমরা চাই না।” তিনি আরও জানান, জনগণের ভালোবাসা ও দোয়া থাকলে বিএনপির বিজয়ী প্রার্থীরা সংসদে গিয়ে সাধারণ মানুষের পক্ষেই কথা বলবে।

 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঝাউদি ইউনিয়ন বিএনপি নেতা এসকানদার কাজী। উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মার্তুজা আলম ঢালী, সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য গাউছ উর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক মো. ফারুক হোসেন বেপারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হোসেন হাওলাদার, বিএনপি নেতা আসাদুজ্জামান কিচলু খান, মাদারীপুর জেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি সেলিম মুন্সীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com