স্টাফ রিপোর্টার:সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, প্রেস কাউন্সিলের সদস্য ও দৈনিক মানবকণ্ঠের সম্পাদক শহিদুল ইসলাম।
শুক্রবার দুপুরে মাদারীপুরের সাংবাদিক নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় তিনি বলেন, “সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের একসাথে কাজ করতে হবে। ব্যক্তিগত মতপার্থক্য থাকলেও পেশাগত জায়গায় ঐক্যবদ্ধ থাকা জরুরি।”
তিনি আরও বলেন, সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এসময় তিনি সাংবাদিকদের সার্বিক সফলতা কামনা করেন।