শিবচর প্রতিনিধি:শিবচর উপজেলার পাঁচ্চর সোনাপট্রি এলাকার লাকি আক্তারের ছেলে জুবায়ের আহম্মেদ ও শামীমের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে আজ বিকালে পাঁচ্চর রুপসী বাংলা মার্কেটের সামনে জুবায়েরকে একা পেয়ে শামীম এবং কিছু বখাটে মিলে জুবায়েরকে বেধড়ক পিটুনি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে । এ ঘটনায় জুবায়েরের বন্ধু রোহান রক্ষা করতে এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে এলাকাবাসী এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। আহত জুবায়ের এবং অভিযুক্ত শামীম দুজনেই পাঁচ্চর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। অন্য অভিযুক্তরা কিশোরগ্যাং বলে যায়।
এই বিষয়ে আহত জুবায়ের মা বাদী হয়ে শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করেন। তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন পুলিশ।
আহত জুবায়ের এখন শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে।