1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ১০:৪৪|
শিরোনামঃ
মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন  সব গুঞ্জনের অবসান, এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক তুষার ভূঁইয়া মাদারীপুরে জুতার আঠা বিক্রিতে সতর্কতা পলিথিনে আঠা শুঁকে নেশা, কিশোর-তরুণদের নিয়ে উদ্বেগ গৌরনদীতে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু মাদারীপুরে বাণিজ্য মেলা বন্ধের দাবি চেম্বার অব কমার্সের মাদারীপুর পৌরসভার সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা বৃহস্পতিবার মাদারীপুরে খাল থেকে ময়লা অপসারণ: জলাবদ্ধতা নিরসনে স্বস্তি এলাকাবাসীর পাওনা টাকা চাওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর; দুই বোন আহতের অভিযোগ মাদারীপুরে জেলা বাস-মিনি বাস মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরে জেলা বিএনপি নেতার বাসায় হামলা ও ভাঙচুর

রাজ্জাক হাওলাদার একাডেমীর সামনে চলাচলের সঙ্কট দুর্গন্ধ–কাদামাটি ঘেরা পরিবেশে শিক্ষার্থীদের চরম ভোগান্তি

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৯৪৮ বার পড়েছেন

হাকীম গোলাম আজম ইরাদ:মাদারীপুর জেলার পুরানবাজার পৌরসভার উত্তর প্রান্তে মাছবাজার সংলগ্ন এলাকায় ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত রাজ্জাক হাওলাদার একাডেমী চার দশকের বেশি সময় পার হলেও আজও নোংরা, দুর্গন্ধ ও কর্দমাক্ত পরিবেশের মধ্যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠাকালীন সময় থেকে নানা সমস্যায় জর্জরিত এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অবকাঠামোগত উন্নয়নের তেমন কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

শুরুতে একটি যুব সংঘ ক্লাবের ঘেরা ঘর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠায় যাদের অবদান ছিল—তাদের অনেকেই আজ জীবিত নেই; তবে রয়ে গেছে বিদ্যালয়টি এবং তার চারপাশের সেই পুরোনো নোংরা পরিবেশই।

মাছবাজার লাগোয়া হওয়ায় প্রতিদিনই বাজারের বর্জ্য, দুর্গন্ধযুক্ত পানি ও আশপাশের ব্যবসায়ীদের আবর্জনায় এলাকা দূষিত থাকে। বর্ষাকালে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে—বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র রাস্তা কাদামাটিতে ডুবে থাকে, ফলে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে স্থানীয় পথচারী সবাইকে চরম দুর্ভোগে পড়তে হয়।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী লিটা খান সামাজিক মাধ্যমে রাস্তার করুণ অবস্থা তুলে ধরে একটি ভিডিও শেয়ার করেছিলেন। কিন্তু সেই ভিডিও কোনোভাবেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়নি। বর্তমান প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম হাওলাদারও বিভিন্ন সময়ে সাংবাদিকদের মাধ্যমে এ দুরবস্থার কথা জানিয়েও কোনো ফলাফল দেখতে পাননি।

স্থানীয়দের অভিযোগ—সরেজমিনে না দেখলে কেউ পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পারবে না। পৌরসভার অধীনস্থ এ রাস্তার দীর্ঘদিন ধরে কোনো সংস্কার কাজ হয়নি, ফলে দিন দিন সমস্যার তীব্রতা আরও বাড়ছে।

এ অবস্থায় স্থানীয় জনসাধারণ, শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা পৌরসভা কর্তৃপক্ষের কাছে অবিলম্বে সড়ক সংস্কারের জোর দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা—স্বাস্থ্যকর ও নিরাপদ পরিবেশে বিদ্যালয়গামী শিক্ষার্থীদের চলাচল নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে পৌরসভা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com