1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সন্ধ্যা ৬:৩৬|
শিরোনামঃ
মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমান: মাদারীপুরে ব্যাপক প্রশংসা ও আলোচনা মাদারীপুরে আগাম ঈদ উদযাপন, ২৫ গ্রামের ৩০ হাজার মানুষের অংশগ্রহণ মাদারীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী আবদুল্লাহ আল মামুন চৌধুরী মানবিক সহায়তার অপেক্ষায় শারীরিক প্রতিবন্ধী সবুজ, অসুস্থ শিশু চিকিৎসাধীন কিশোর গ্যাংয়ের উত্থান: মাদারীপুরে সহিংসতার ছায়া ও ভবিষ্যৎ প্রজন্মের সংকট মাদারীপুরে সংরক্ষিত মহিলা আসনে শীর্ষে হাসিনা বেগম যুবককে কুপিয়ে হত্যা মামলায় দুই ভাই গ্রেপ্তার জামায়াতের নেতাকর্মীদের ত্যাগ-সংগ্রামের স্মরণে কুশল বিনিময় শিবচরের নবনির্বাচিত এমপি পীরজাদা মাওলানা হানজলা সাহেবের সঙ্গে সাক্ষাৎ মাদারীপুরে সংরক্ষিত মহিলা আসনে আলোচনার শীর্ষে মুনমুন আক্তার মাদারীপুর জেলা ছাত্রদলের ২০২২ সালের আহ্বায়ক কমিটি দিয়েই চলছে কার্যক্রম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছিল না দৃশ্যমান ভূমিকা

মোস্তফাপুরে সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালক নিহত, পরিবারে নেমে এসেছে শোক

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৩২৪ বার পড়েছেন

গোলাম আজম ইরাদ মাদারীপুর:মাদারীপুরের মোস্তফাপুর এলাকায় ঢাকা–বরিশাল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালক সাগর বেপারী (৩০) নিহত হয়েছেন। রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর মিল গেট এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সার্বিক পরিবহণের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ দুর্ঘটনায় মোট ৭ জন নিহত এবং আরও অন্তত ১০ জন আহত হন।

নিহত সাগর বেপারী মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের জসিম বেপারীর ছেলে। তিনি ঘটকচর এলাকার গুচ্ছগ্রামে স্ত্রী মাহফুজা বেগম (২২) ও দুই ছেলে আব্দুল্লাহ (৭) ও ইউসুফ (৩)কে নিয়ে বসবাস করতেন। জীবিকার তাগিদে আগে ভ্যান চালালেও পরে একটি এনজিও থেকে ঋণ নিয়ে ইজিবাইক কিনেছিলেন। তবে কিস্তির টাকা পরিশোধের আগেই দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। দুর্ঘটনায় ইজিবাইকটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়।

নিহতের পরিবার জানায়, সংসারের একমাত্র উপার্জনকারী হারিয়ে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। স্বামী হারিয়ে দুই শিশু সন্তান নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন মাহফুজা বেগম।

এদিকে জেলা পুলিশের নির্দেশে সোমবার দিনব্যাপী মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ঢাকা–বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধ যানবাহন ও লাইসেন্স নবায়ন না থাকা চালকদের বিরুদ্ধে আর্থিক জরিমানা ও যানবাহন জব্দ করে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com