1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| ভোর ৫:১০|
শিরোনামঃ
মাদারীপুর জেলা জামায়াতের আমির নির্বাচিত হলেন মাওলানা মোখলেছুর রহমান মাদারীপুরে সম্মিলিত মসজিদভিত্তিক এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মাদারীপুরে শিক্ষার্থীদের হাতে বন্ধুসভার ২০০ চারা বিতরণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা নীরব হব না: মাওলানা মোখলেসুর রহমান ৩১ অক্টোবরের লংমার্চ ও নাওডোবা পথসভা উপলক্ষে মাদারীপুরে প্রস্তুতি সভা মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে ‘নিরাপদ চিকিৎসা চাই’-এর সচেতনতামূলক প্রচার অভিযান মাদারীপুরে জামায়াতের জেলা সম্মেলন অনুষ্ঠিত আল্লাহর সন্তুষ্টি অর্জন ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান এমপি ইজ্জতউল্লাহর মাদারীপুর বণিক সমিতির সাধারণ সভায় নারী ব্যবসায়ীদের জন্য নামাজের স্থান ও শৌচাগার নির্মাণের প্রস্তাব পাস মাদারীপুরে ঔষধ ব্যবসায়ীদের সচেতনতামূলক সভা

মোটরসাইকেল শোভাযাত্রায় মাদারীপুরে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৯৭৪ বার পড়েছেন

গোলাম আজম ইরাদ: মাদারীপুর জেলা শাখা বাংলাদেশ জামায়াত ইসলামী’র উদ্যোগে জাতীয় সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুস সোবহান খান (মাদারীপুর-২) কে সমর্থন জানিয়ে আজ ২২ নভেম্বর এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত শোভাযাত্রাটি লেকে দক্ষিণপাড় মুক্ত মঞ্চ থেকে শুরু হয়ে সদর বাসস্ট্যান্ড, ডিসি ব্রিজ, কালিবাজার, মিঠাপুর হাউসদি ট্রেনেদি ,টেকেরহাট বন্দর, রাজৈর, মোস্তফাপুর হয়ে পুনরায় মাদারীপুর শহরে ফিরে আসে। বিভিন্ন এলাকায় শোভাযাত্রা পৌঁছলে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ ও আলোড়ন সৃষ্টি হয়।

এক পর্যায়ে পথসভায় সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা আমির মাওলানা মোখলেসুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুস সোবহান খান জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী মাদারীপুর জেলা শাখার সম্মানিত সদস্য এডভোকেট মিজানুর রহমান খান,জেলা সেক্রেটারি হাফেজ এনায়েত হোসেন,

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাদারীপুর জেলা সভাপতি ,রিফাত হোসাইন,সদর উপজেলা আমির মাওলানা হুমায়ুন কবীর, রাজৈর উপজেলা আমির রাজৈর পৌরসভা আমির শেখ মোশারফ হোসাইন

মাদারীপুর পৌরসভা আমির মাওলানা আলমগীর হোসাইন

এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী–সমर्थক উপস্থিত ছিলেন।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা দাড়িপাল্লা প্রতীকের পক্ষে স্লোগান দিতে দিতে শহরজুড়ে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করেন, যা জেলায় ব্যাপক আলোড়ন তোলে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com