1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৪:১২|
শিরোনামঃ
মাদারীপুরে জেলা বিএনপি নেতার বাসায় হামলা ও ভাঙচুর একচুয়াল গ্রীন কর্পোরেশনের সেলিব্রেশন-পরবর্তী পরামর্শ সভা অনুষ্ঠিত দীর্ঘ এক দশক পর পুনর্গঠিত হলো মাদারীপুর বণিক সমিতি মাদারীপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন ও ৬৭তম সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন কৃষক ও মেহনতী মানুষের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান — এমপি খোকন তালুকদার মাদারীপুরে এমপি খোকন তালুকদারের নেতৃত্বে প্রধানমন্ত্রীকে রাজকীয় অভ্যর্থনায় লাখো মানুষের ঢল এজিসির (AGC) নবম সেলিব্রেশন অনুষ্ঠিত আল্লাহর ভালোবাসা অর্জনে জীবন পরিচালনার আহ্বান, ফুটবল উন্মাদনা নিয়েও সতর্ক করলেন মাওলানা মুফতি সাইয়েদ হোসাইন  মস্তফাপুরে পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ অনুষ্ঠিত গণতন্ত্রের রক্ষাকবচ অবাধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন: মাদারীপুরে এনটিভির বর্ষপূর্তিতে এমপি খোকন তালুকদার

মাদারীপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ১১০ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১০৯ বার পড়েছেন

গোলাম আজম ইরাদ:একটি পরিচ্ছন্ন, আধুনিক ও নান্দনিক শহর গড়ে তোলার প্রত্যয় নিয়ে মাদারীপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১১০ কোটি ৬৭ লাখ ১৬ হাজার ৩৬০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ঘোষিত বাজেটে আয় ও ব্যয়ের পরিমাণ সমান রাখা হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে মাদারীপুর পৌরসভার হলরুমে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক জেসমিন আক্তার বানু আনুষ্ঠানিকভাবে এ বাজেট উপস্থাপন করেন।

ঘোষিত বাজেটে শহরের সার্বিক উন্নয়নকে গুরুত্ব দিয়ে বনায়ন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য ডাম্পিং জোন স্থাপন, জলাবদ্ধতা নিরসন, সড়ক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং দুর্নীতিবিরোধী সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়নের ওপর বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়াও নাগরিক সেবার মান বৃদ্ধি ও টেকসই অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসমত হোসেন, সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মো. শহীদ, সনাক সদস্য এনায়েত হোসেন নান্নু ও শাহানা নাসরীন রুবি, পৌরসভার নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহম্মেদ ফিরোজ ইলিয়াস, মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি অলিউল আহসান কাজল, সাধারণ সম্পাদক বেলাল রিজভী, সচেতন নাগরিক কমিটির সদস্যবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উল্লেখ্য, ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত মাদারীপুর পৌরসভার আয়তন ১৪ দশমিক ৫ বর্গকিলোমিটার। ৯টি ওয়ার্ড ও ৩৪টি মৌজা নিয়ে গঠিত এ পৌরসভায় প্রায় ২৮ হাজার পরিবারের বসবাস এবং মোট জনসংখ্যা প্রায় সোয়া দুই লাখ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com