1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৬:৩৬|
শিরোনামঃ
মাদারীপুরে জেলা বাস-মিনি বাস মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরে জেলা বিএনপি নেতার বাসায় হামলা ও ভাঙচুর একচুয়াল গ্রীন কর্পোরেশনের সেলিব্রেশন-পরবর্তী পরামর্শ সভা অনুষ্ঠিত দীর্ঘ এক দশক পর পুনর্গঠিত হলো মাদারীপুর বণিক সমিতি মাদারীপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন ও ৬৭তম সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন কৃষক ও মেহনতী মানুষের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান — এমপি খোকন তালুকদার মাদারীপুরে এমপি খোকন তালুকদারের নেতৃত্বে প্রধানমন্ত্রীকে রাজকীয় অভ্যর্থনায় লাখো মানুষের ঢল এজিসির (AGC) নবম সেলিব্রেশন অনুষ্ঠিত আল্লাহর ভালোবাসা অর্জনে জীবন পরিচালনার আহ্বান, ফুটবল উন্মাদনা নিয়েও সতর্ক করলেন মাওলানা মুফতি সাইয়েদ হোসাইন  মস্তফাপুরে পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

মাদারীপুর পৌরসভার ঈদের জামাতের তালিকায় ঐতিহ্যবাহী নূর বড় মসজিদের নাম না থাকায় ক্ষোভ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২৪৩ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার:মাদারীপুর শহরের ঐতিহ্যবাহী পুরান বাজার নূর বড় মসজিদ প্রাঙ্গনে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল আযহার ঈদের জামাত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। স্থানীয় মুসল্লীদের তথ্য অনুযায়ী, উক্ত জামাতে প্রায় ৪ হাজার ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটে।

এদিকে মাদারীপুর পৌরসভা কর্তৃক প্রকাশিত ঈদের জামাতের তালিকায় শহরের বিভিন্ন ঈদগাহ ও মসজিদের নাম উল্লেখ থাকলেও, ঐতিহ্যবাহী নূর বড় মসজিদের নাম না থাকায় স্থানীয় মুসল্লী ও পৌরবাসীর মাঝে অসন্তোষ দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, মাদারীপুর পৌর এলাকার অন্যতম বৃহৎ ও প্রাচীন এই মসজিদে দীর্ঘদিন ধরে নিয়মিত ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। এত বড় একটি জামাত পৌরসভার আনুষ্ঠানিক তালিকায় স্থান না পাওয়াকে তারা দুঃখজনক ও অবহেলার দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

মুসল্লীরা আরও বলেন, পৌরসভার প্রকাশিত তালিকায় অন্যান্য দুইটি মসজিদের নাম অন্তর্ভুক্ত করা হলেও নূর বড় মসজিদের নাম বাদ পড়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে ভবিষ্যতে এ ধরনের গুরুত্বপূর্ণ ধর্মীয় আয়োজনের যথাযথ তালিকাভুক্তির দাবি জানান তারা।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, মাদারীপুরের ধর্মীয় ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলোর প্রতি সমান গুরুত্ব প্রদান করা উচিত এবং পৌরসভাকে এ বিষয়ে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com