1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৯:২৮|
শিরোনামঃ
পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে মাদারীপুর জেলা যুবদলের আনন্দ মিছিল তাকওয়াই মুমিনের শ্রেষ্ঠ সম্বল: আমিরাবাদ নূরিয়া জামে মসজিদে জুমার বয়ান নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন ডা. সমীরণ হালদার—মাদারীপুরের দন্ত চিকিৎসা সেবায় একটি বিশ্বস্ত নাম।  সাংবাদিকদের একসাথে কাজ করতে হবে — শহিদুল ইসলাম মাদারীপুর পৌর ঈদগাহে জাহান্দার এমপির ঈদের নামাজ আদায়।  ইসলামী ব্যাংকে ‘অবৈধ হস্তক্ষেপের’ প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন মাদারীপুর পৌরসভার ঈদের জামাতের তালিকায় ঐতিহ্যবাহী নূর বড় মসজিদের নাম না থাকায় ক্ষোভ মাদারীপুরে ডিবি পুলিশের অভিযানে চেতনানাশক বিষাক্ত হালুয়াসহ ৩ অজ্ঞানপার্টির সদস্য গ্রেফতার

মাদারীপুর পুরান বাজারে জলাবদ্ধতায় ব্যবসায়ীদের ভোগান্তি

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৫৫০ বার পড়েছেন

মাদারীপুর পৌরসভার পুরান বাজারের প্রধান সড়কে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় এলাকাবাসী ও ব্যবসায়ীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সামান্য বৃষ্টিতেই সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় দোকানে যাতায়াত ব্যাহত হচ্ছে এবং ব্যবসার স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, সড়কের ড্রেনের মুখ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় পানি নামতে না পেরে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে পথচারী ও ক্রেতাদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। দ্রুত সমস্যার সমাধানের জন্য তারা পৌরসভার মেয়র বরাবর ড্রেনেজ ব্যবস্থা পরীক্ষা, পরিষ্কার ও পানি অপসারণের উদ্যোগ নেওয়ার আবেদন জানিয়েছেন।

বিষয়টি নিয়ে পৌরসভার সচিব জনাব ফিরোজ আহমেদের সাথে কথা বললে তিনি জানান, “জলাবদ্ধতার সমস্যাটি আমরা গুরুত্বসহকারে দেখছি। স্থায়ীভাবে সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।” আলোচনার সময় পৌরসভার চিকিৎসক হরসিত বিশ্বাসও উপস্থিত ছিলেন।

ব্যবসায়ীরা আশা করছেন, পৌর কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিলে তাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com