1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ১০:৪৪|
শিরোনামঃ
মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন  সব গুঞ্জনের অবসান, এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক তুষার ভূঁইয়া মাদারীপুরে জুতার আঠা বিক্রিতে সতর্কতা পলিথিনে আঠা শুঁকে নেশা, কিশোর-তরুণদের নিয়ে উদ্বেগ গৌরনদীতে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু মাদারীপুরে বাণিজ্য মেলা বন্ধের দাবি চেম্বার অব কমার্সের মাদারীপুর পৌরসভার সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা বৃহস্পতিবার মাদারীপুরে খাল থেকে ময়লা অপসারণ: জলাবদ্ধতা নিরসনে স্বস্তি এলাকাবাসীর পাওনা টাকা চাওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর; দুই বোন আহতের অভিযোগ মাদারীপুরে জেলা বাস-মিনি বাস মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরে জেলা বিএনপি নেতার বাসায় হামলা ও ভাঙচুর

মাদারীপুর কসমেটিক ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন: সজিব সরদার সভাপতি, মাসুদ আলম সাধারণ সম্পাদক নির্বাচিত

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯৬৪ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার:মাদারীপুর কসমেটিক ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি পদে সজিব সরদার এবং সাধারণ সম্পাদক পদে মোঃ মাসুদ আলম বিজয় লাভ করেছেন। গত ৭ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বণিক সমিতির কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ ও গণনা অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে তিনজন এবং সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে সজিব সরদার ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইমাম হোসেন ২৪ ভোট পেয়ে পরাজিত হন।
সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থীর মধ্যে মোঃ মাসুদ আলম ৩৮ ভোট পেয়ে বিজয়ী হন এবং তার প্রতিদ্বন্দ্বী আরিফুল ইসলাম সুমন ৩৫ ভোট পেয়ে পরাজিত হন।

এছাড়া সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদকসহ মোট ১১ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট ক্রীড়াবিদ বণিক সমিতির ক্রীড়া সম্পাদক আফজাল হোসেন মানিক ও সাংবাদিক গোলাম আজম ইরাদ। নির্বাচন পরিচালনায় সহযোগিতা করেন মাদারীপুর চেম্বার অব কমার্সের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মোল্লা, আব্দুল কাদের মিয়া, তপন হালদার এবং মেহেবুব হোসেন। ভোটারদের নিরাপত্তা ও নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাইরে দায়িত্ব পালন করেন। পাশাপাশি বণিক সমিতির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাচন পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন মাদারীপুরের বিশিষ্ট রাজনীতিবিদ ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য হুমায়ুন কবির, হাওলাদার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি সোহরাব হোসেন হাওলাদার , বণিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুষার ভূঁইয়া, আমিন সুপার দোকান মালিক সমিতির সভাপতি আতাবর হাওলাদার নুর সুপার মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান হাওলাদার,পাদুকা ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মোস্তফা জামান বাবলু, যুগ্ম সম্পাদক আব্দুস সাত্তার সরদার, সহ-সম্পাদক সরোয়ার হোসেন প্রচার সম্পাদক নান্নু হাওলাদারসহ বাজারের অসংখ্য ব্যবসায়ী।

নিরপেক্ষ ও নির্দলীয় গণতান্ত্রিক চর্চা পুনরুজ্জীবিত করার প্রত্যাশা নিয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে ব্যবসায়ীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
নির্বাচনের ফরম, মনোনয়ন দাখিল, ফরম প্রত্যাহারসহ সকল বিধি-বিধান মেনে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com