1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৮:১৯|
শিরোনামঃ
পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে মাদারীপুর জেলা যুবদলের আনন্দ মিছিল তাকওয়াই মুমিনের শ্রেষ্ঠ সম্বল: আমিরাবাদ নূরিয়া জামে মসজিদে জুমার বয়ান নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন ডা. সমীরণ হালদার—মাদারীপুরের দন্ত চিকিৎসা সেবায় একটি বিশ্বস্ত নাম।  সাংবাদিকদের একসাথে কাজ করতে হবে — শহিদুল ইসলাম মাদারীপুর পৌর ঈদগাহে জাহান্দার এমপির ঈদের নামাজ আদায়।  ইসলামী ব্যাংকে ‘অবৈধ হস্তক্ষেপের’ প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন মাদারীপুর পৌরসভার ঈদের জামাতের তালিকায় ঐতিহ্যবাহী নূর বড় মসজিদের নাম না থাকায় ক্ষোভ মাদারীপুরে ডিবি পুলিশের অভিযানে চেতনানাশক বিষাক্ত হালুয়াসহ ৩ অজ্ঞানপার্টির সদস্য গ্রেফতার

মাদারীপুরে ১০ দলীয় ঐক্য জোটের পোলিং এজেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ৪১৮ বার পড়েছেন

গোলাম আজম ইরাদ:মাদারীপুরের চরমুগুরিয়া জেটিসি মিলনায়তনে সোমবার (১৯ জানুয়ারি) ১০ দলীয় ঐক্য জোটের প্রার্থী মুফতি আব্দুস সোবহান খান–এর নির্বাচনী পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা ও ১০ দলীয় ঐক্য জোটের প্রার্থী মুফতি আব্দুস সোবহান খান। এ সময় আরও বক্তব্য রাখেন— জাগপা মাদারীপুর জেলা শাখার সভাপতি মো. শওকাতুজ্জামান মৃধা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাদারীপুর জেলা আমীর মাওলানা মোখলেসুর রহমান, সাবেক জেলা আমীর মাওলানা আব্দুস ছোবাহান খান, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল।

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটি মাদারীপুর–২ সংসদীয় আসনের পরিচালক অ্যাডভোকেট মিজানুর রহমান খান। অনুষ্ঠানটি পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মুফতি শফীকুল ইসলাম।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ১০ দলীয় ঐক্য জোটের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে এই নির্বাচন পরিচালনা করতে হবে। বিজয় নিশ্চিত করতে মাঠপর্যায়ে সর্বোচ্চ ত্যাগ ও প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। বক্তারা আরও বলেন, জনগণ অনেক সরকার দেখেছে— এবার মানুষ একটি নতুন, কল্যাণকামী সরকার দেখতে চায়। তাই সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে নতুন সরকার গঠনের আহ্বান জানাতে নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেন তারা।

নেতৃবৃন্দ বলেন, ভবিষ্যতের সরকার হবে জনগণের কল্যাণের সরকার, মানবতার মুক্তির সরকার। বাংলার জমিনে আর কোনো ফ্যাসিবাদী শাসন জনগণ দেখতে চায় না। এই বিজয় হবে ইসলামের বিজয়, এই বিজয় হবে জনগণের বিজয়— একই সঙ্গে এটি হবে একাত্তরের চেতনায় ও চব্বিশের গণআকাঙ্ক্ষার বিজয়।

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণমুখী নির্বাচন পরিচালনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

 

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com