স্টাফ রিপোর্টার: মাদারীপুর জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসিনা বেগম সংরক্ষিত মহিলা আসনে নিজ অবস্থানকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছেন। তিনি দীর্ঘদিন ফ্যাসিবাদী সরকারের সময় রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন। দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে একাধিক মামলা ও হামলার সম্মুখীন হতে হয়েছে তাঁকে। নানা প্রতিকূলতা, হয়রানি ও চাপ সত্ত্বেও তিনি সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়াননি; বরং দৃঢ় মনোবল নিয়ে দলীয় আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে অবিচল থেকেছেন।
মাদারীপুর জেলা বাসী আশা প্রকাশ করেছেন যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান হাসিনা বেগমের এই অবদান ও নেতৃত্বকে যথাযথভাবে মূল্যায়ন করবেন।
হাসিনা বেগম বলেন, “নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। এটি শুধু দলের জন্য নয়, দেশের সামগ্রিক উন্নয়নের জন্যও গুরুত্বপূর্ণ।”
জেলার অন্যান্য নারী নেতারা তাঁর সক্রিয় ভূমিকা ও সংরক্ষিত আসনে সমর্থন বৃদ্ধির প্রয়োজনীয়তা স্বীকার করেছেন।