1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| সন্ধ্যা ৭:৫৯|
শিরোনামঃ
মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন  সব গুঞ্জনের অবসান, এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক তুষার ভূঁইয়া মাদারীপুরে জুতার আঠা বিক্রিতে সতর্কতা পলিথিনে আঠা শুঁকে নেশা, কিশোর-তরুণদের নিয়ে উদ্বেগ গৌরনদীতে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু মাদারীপুরে বাণিজ্য মেলা বন্ধের দাবি চেম্বার অব কমার্সের মাদারীপুর পৌরসভার সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা বৃহস্পতিবার মাদারীপুরে খাল থেকে ময়লা অপসারণ: জলাবদ্ধতা নিরসনে স্বস্তি এলাকাবাসীর পাওনা টাকা চাওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর; দুই বোন আহতের অভিযোগ মাদারীপুরে জেলা বাস-মিনি বাস মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরে জেলা বিএনপি নেতার বাসায় হামলা ও ভাঙচুর

মাদারীপুরে শ্রমিকদলের উদ্যোগে আন্তর্জাতিক মে দিবস উদযাপন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৩৪৪ বার পড়েছেন
মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুর সদর উপজেলা শ্রমিকদলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শ্রমিক সমাবেশ, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার জোর দাবি জানানো হয়।
জানা যায়, বৃহস্পতিবার (১ মে) সকাল ১১টার দিকে মাদারীপুর পৌর ঈদগাহ প্রাঙ্গণ থেকে সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি সেলিম মুন্সির নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা অঙ্গনের মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি সেলিম মুন্সি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর রহমান মিঠু। এ সময় আরও বক্তব্য দেন সদর উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ জয়, খোয়াজপুরের সাধারণ সম্পাদক হেমায়েত ফকিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগোর হে-মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে যে আত্মত্যাগ করেছিলেন, সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করেই প্রতিবছর বিশ্বব্যাপী মে দিবস পালিত হয়। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় এই আন্দোলনের চেতনা আজও প্রাসঙ্গিক বলে তারা উল্লেখ করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com