1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১০:৩৬|
শিরোনামঃ
পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে মাদারীপুর জেলা যুবদলের আনন্দ মিছিল তাকওয়াই মুমিনের শ্রেষ্ঠ সম্বল: আমিরাবাদ নূরিয়া জামে মসজিদে জুমার বয়ান নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন ডা. সমীরণ হালদার—মাদারীপুরের দন্ত চিকিৎসা সেবায় একটি বিশ্বস্ত নাম।  সাংবাদিকদের একসাথে কাজ করতে হবে — শহিদুল ইসলাম মাদারীপুর পৌর ঈদগাহে জাহান্দার এমপির ঈদের নামাজ আদায়।  ইসলামী ব্যাংকে ‘অবৈধ হস্তক্ষেপের’ প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন মাদারীপুর পৌরসভার ঈদের জামাতের তালিকায় ঐতিহ্যবাহী নূর বড় মসজিদের নাম না থাকায় ক্ষোভ মাদারীপুরে ডিবি পুলিশের অভিযানে চেতনানাশক বিষাক্ত হালুয়াসহ ৩ অজ্ঞানপার্টির সদস্য গ্রেফতার

মাদারীপুরে মুক্ত দিবস উপলক্ষে শহীদ বাচ্চু শরীফের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬৭ বার পড়েছেন

গোলাম আজম ইরাদ:মাদারীপুর মুক্ত দিবস উপলক্ষে এবং মুক্তিযুদ্ধের বীর শহীদ সরোয়ার হোসেন বাচ্চু শরীফের শাহাদাৎবার্ষিকী স্মরণে তাঁর কবর জিয়ারত ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে শহীদ পরিবারের সদস্য ছাড়াও জেলা, পৌর ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত শেষে বক্তারা বলেন, শহীদ বাচ্চু শরীফের আত্মত্যাগ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এক অনন্য গৌরব। তাঁর আদর্শ ও ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমে উজ্জীবিত করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর অঞ্চল টিম সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুস সোবহান খান, জেলা আমির মাওলানা মোখলেসুর রহমান, জেলা সেক্রেটারি হাফেজ এনায়েত হোসেন, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান খান, পৌর আমির ডা. মাওলানা আলমগীর হোসাইন, পৌর নায়েবে আমির আব্দুর রহিমুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দোয়া মোনাজাতে শহীদ বাচ্চু শরীফসহ সকল বীর শহীদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com