1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ১০:৪৪|
শিরোনামঃ
মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন  সব গুঞ্জনের অবসান, এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক তুষার ভূঁইয়া মাদারীপুরে জুতার আঠা বিক্রিতে সতর্কতা পলিথিনে আঠা শুঁকে নেশা, কিশোর-তরুণদের নিয়ে উদ্বেগ গৌরনদীতে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু মাদারীপুরে বাণিজ্য মেলা বন্ধের দাবি চেম্বার অব কমার্সের মাদারীপুর পৌরসভার সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা বৃহস্পতিবার মাদারীপুরে খাল থেকে ময়লা অপসারণ: জলাবদ্ধতা নিরসনে স্বস্তি এলাকাবাসীর পাওনা টাকা চাওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর; দুই বোন আহতের অভিযোগ মাদারীপুরে জেলা বাস-মিনি বাস মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরে জেলা বিএনপি নেতার বাসায় হামলা ও ভাঙচুর

মাদারীপুরে মহাসড়কে আবারও গাছ ফেলে অবরোধের চেষ্টা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৭৭২ বার পড়েছেন

রাজৈর প্রতিনিধি: মাদারীপুরে আবারও গাছ ফেলে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে রাজৈর উপজেলার কামালদী এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

এর আগে গত রোববার মহাসড়কের গোপালপুর, মেলকাইসহ প্রায় আটটি স্থানে ১২টি গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ফলো করুন

রাজৈর উপজেলার কামালদী এলাকায় মহাসড়কে গাছ ফেলা হয়। আজ মঙ্গলবার

রাজৈর উপজেলার কামালদী এলাকায় মহাসড়কে গাছ ফেলা হয়। আজ মঙ্গলবারছবি: সংগৃহীত

মাদারীপুরে আবারও গাছ ফেলে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে রাজৈর উপজেলার কামালদী এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

 

এর আগে গত রোববার মহাসড়কের গোপালপুর, মেলকাইসহ প্রায় আটটি স্থানে ১২টি গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালে আমগ্রাম সেতু ও কামালদী সেতুর মাঝামাঝি স্থানে দুর্বৃত্তরা বড় একটি গাছ কেটে মহাসড়কে ফেলে রাখে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাত্রী ও চালকেরা ভোগান্তিতে পড়েন। পরে টেকেরহাট ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হলে রাজৈর থানা, মস্তফাপুর হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিস মিলে গাছ অপসারণে কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিট পর যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ বলছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ বলেন, ভোরের দিকে দুর্বৃত্তরা গাছ ফেলে পালিয়ে যায়। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাছটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে হাইওয়ে পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে।

টেকেরহাট পোর্ট স্থল কাম নদী ফায়ার স্টেশনের কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, ‘মহাসড়কে গাছ কাটার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করি। এ সময় কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। গাছটি অনেক বড় ও মোটা ছিল। অপসারণে পুলিশ ও স্থানীয় লোকজন সহযোগিতা করেছেন।’

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com