1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সন্ধ্যা ৬:৩৮|
শিরোনামঃ
মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমান: মাদারীপুরে ব্যাপক প্রশংসা ও আলোচনা মাদারীপুরে আগাম ঈদ উদযাপন, ২৫ গ্রামের ৩০ হাজার মানুষের অংশগ্রহণ মাদারীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী আবদুল্লাহ আল মামুন চৌধুরী মানবিক সহায়তার অপেক্ষায় শারীরিক প্রতিবন্ধী সবুজ, অসুস্থ শিশু চিকিৎসাধীন কিশোর গ্যাংয়ের উত্থান: মাদারীপুরে সহিংসতার ছায়া ও ভবিষ্যৎ প্রজন্মের সংকট মাদারীপুরে সংরক্ষিত মহিলা আসনে শীর্ষে হাসিনা বেগম যুবককে কুপিয়ে হত্যা মামলায় দুই ভাই গ্রেপ্তার জামায়াতের নেতাকর্মীদের ত্যাগ-সংগ্রামের স্মরণে কুশল বিনিময় শিবচরের নবনির্বাচিত এমপি পীরজাদা মাওলানা হানজলা সাহেবের সঙ্গে সাক্ষাৎ মাদারীপুরে সংরক্ষিত মহিলা আসনে আলোচনার শীর্ষে মুনমুন আক্তার মাদারীপুর জেলা ছাত্রদলের ২০২২ সালের আহ্বায়ক কমিটি দিয়েই চলছে কার্যক্রম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছিল না দৃশ্যমান ভূমিকা

মাদারীপুরে বিদেশি অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি: তিন ফার্মেসিকে জরিমানা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮৯ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার:মাদারীপুর জেলা শহরের কলেজ রোডের নিরাময় হাসপাতাল এলাকায় বিদেশি অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে তিনটি ওষুধের দোকানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ মঙ্গলবার সকালে পরিচালিত এ অভিযানে অরিন ড্রাগ হাউস, মনোয়ার ড্রাগ হাউস ও নিরাময় ফার্মেসী—এই তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা অনিয়ম প্রমাণিত হওয়ায় মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল।

তিনি জানান, জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত বাজার তদারকি কার্যক্রম চলমান থাকবে এবং কোনোভাবেই অবৈধ বা মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করতে দেওয়া হবে না।

স্থানীয় সচেতন মহল এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত নজরদারি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com