1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ১০:৪৫|
শিরোনামঃ
মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন  সব গুঞ্জনের অবসান, এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক তুষার ভূঁইয়া মাদারীপুরে জুতার আঠা বিক্রিতে সতর্কতা পলিথিনে আঠা শুঁকে নেশা, কিশোর-তরুণদের নিয়ে উদ্বেগ গৌরনদীতে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু মাদারীপুরে বাণিজ্য মেলা বন্ধের দাবি চেম্বার অব কমার্সের মাদারীপুর পৌরসভার সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা বৃহস্পতিবার মাদারীপুরে খাল থেকে ময়লা অপসারণ: জলাবদ্ধতা নিরসনে স্বস্তি এলাকাবাসীর পাওনা টাকা চাওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর; দুই বোন আহতের অভিযোগ মাদারীপুরে জেলা বাস-মিনি বাস মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরে জেলা বিএনপি নেতার বাসায় হামলা ও ভাঙচুর

মাদারীপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের 

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৭৯৫ বার পড়েছেন

কালকিনি প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলায় সার্বিক পরিবহনের একটি বাসের ধাক্কায় রাকিব মোল্লা (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শিকারমঙ্গল এলাকার ঠাকুর বাড়ি নামক স্থানে এই ঘটনা ঘটে।

নিহত রাকিব উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর গ্রামের শাহবুদ্দিন মোল্লার ছেলে। আহত যুবকের নাম রবিন (২২)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সার্বিক পরিবহনের একটি বাস শিকারমঙ্গল এলাকার ঠাকুরবাড়িতে পৌঁছে পেছন থেকে রাকিবকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় রবিন নামের আরও এক যুবক আহত হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা বাসটিকে আটক করার চেষ্টা করলেও চালক ও সহকারী পালিয়ে যায়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com