1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৪:১২|
শিরোনামঃ
মাদারীপুরে জেলা বিএনপি নেতার বাসায় হামলা ও ভাঙচুর একচুয়াল গ্রীন কর্পোরেশনের সেলিব্রেশন-পরবর্তী পরামর্শ সভা অনুষ্ঠিত দীর্ঘ এক দশক পর পুনর্গঠিত হলো মাদারীপুর বণিক সমিতি মাদারীপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন ও ৬৭তম সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন কৃষক ও মেহনতী মানুষের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান — এমপি খোকন তালুকদার মাদারীপুরে এমপি খোকন তালুকদারের নেতৃত্বে প্রধানমন্ত্রীকে রাজকীয় অভ্যর্থনায় লাখো মানুষের ঢল এজিসির (AGC) নবম সেলিব্রেশন অনুষ্ঠিত আল্লাহর ভালোবাসা অর্জনে জীবন পরিচালনার আহ্বান, ফুটবল উন্মাদনা নিয়েও সতর্ক করলেন মাওলানা মুফতি সাইয়েদ হোসাইন  মস্তফাপুরে পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ অনুষ্ঠিত গণতন্ত্রের রক্ষাকবচ অবাধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন: মাদারীপুরে এনটিভির বর্ষপূর্তিতে এমপি খোকন তালুকদার

মাদারীপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন ও ৬৭তম সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৩৯ বার পড়েছেন

গোলাম আজম ইরাদ:মাদারীপুর, ১৯ জুলাই: বাংলাদেশ ব্যাংকের স্লোগান— “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”— বাস্তবায়নের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি, মাদারীপুর শাখার উদ্যোগে দুই দিনব্যাপী “ক্যাশলেস ক্যাম্পেইন” এবং ব্যাংকের ৬৭তম ইলেকট্রনিক বুথ (সেলফ সার্ভিস সেন্টার)-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ জুলাই ২০২৬) বিকেল ৪টা ৩০ মিনিটে মাদারীপুর শহরের পুরান বাজার প্রধান সড়কে রাজ্জাক হাওলাদার কমপ্লেক্সে (জেলা পরিষদ সংলগ্ন) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি-এর ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার ও অঞ্চল প্রধান জনাব কাজী সিহাবুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি-এর কালকিনী উপশাখার ব্যবস্থাপক জনাব মো. বাদল হোসেন এবং মস্তফাপুর বাজার উপশাখার ব্যবস্থাপক জনাব আক্তারুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি, মাদারীপুর শাখার ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার জনাব মো. ইকবাল হোসেন।

এ সময় পুরান বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সম্মানিত গ্রাহক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা নগদবিহীন লেনদেনের সুবিধা, নিরাপত্তা ও ডিজিটাল ব্যাংকিং সেবার সম্প্রসারণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com