1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ১০:৪৮|
শিরোনামঃ
মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন  সব গুঞ্জনের অবসান, এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক তুষার ভূঁইয়া মাদারীপুরে জুতার আঠা বিক্রিতে সতর্কতা পলিথিনে আঠা শুঁকে নেশা, কিশোর-তরুণদের নিয়ে উদ্বেগ গৌরনদীতে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু মাদারীপুরে বাণিজ্য মেলা বন্ধের দাবি চেম্বার অব কমার্সের মাদারীপুর পৌরসভার সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা বৃহস্পতিবার মাদারীপুরে খাল থেকে ময়লা অপসারণ: জলাবদ্ধতা নিরসনে স্বস্তি এলাকাবাসীর পাওনা টাকা চাওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর; দুই বোন আহতের অভিযোগ মাদারীপুরে জেলা বাস-মিনি বাস মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরে জেলা বিএনপি নেতার বাসায় হামলা ও ভাঙচুর

মাদারীপুরে নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সাথে সেমিনার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৩ বার পড়েছেন

হাকীম গোলাম আজম ইরাদ:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন প্রক্রিয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাংবাদিকদের দায়িত্ব বিষয়ে মাদারীপুরে গণমাধ্যম কর্মীদের সাথে সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে জেলা সমন্বিত অফিস ভবনের সম্মেলন কক্ষে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম। জেলার পাঁচটি উপজেলা থেকে আগত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এতে অংশ নেন।

জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম বলেন, “মাদারীপুরের মানুষের সঙ্গে থেকে কাজ করতে চাই। নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি দায়িত্বশীল সংবাদ প্রকাশ, গুজব প্রতিরোধ ও ভোটার সচেতনতায় গণমাধ্যমকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সেমিনারে উপজেলা নির্বাচন অফিসার শামীম আহমেদ প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ভোটের মাধ্যমে ভোটাধিকার নিশ্চিতকরণের সম্ভাবনা তুলে ধরেন। বক্তারা নির্বাচনকালীন নৈতিকতা, ভুয়া তথ্য প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন।

প্রশাসন, নির্বাচন কমিশন ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রত্যয় ব্যক্ত করে সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com