1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৪:১৭|
শিরোনামঃ
মাদারীপুরে জেলা বিএনপি নেতার বাসায় হামলা ও ভাঙচুর একচুয়াল গ্রীন কর্পোরেশনের সেলিব্রেশন-পরবর্তী পরামর্শ সভা অনুষ্ঠিত দীর্ঘ এক দশক পর পুনর্গঠিত হলো মাদারীপুর বণিক সমিতি মাদারীপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন ও ৬৭তম সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন কৃষক ও মেহনতী মানুষের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান — এমপি খোকন তালুকদার মাদারীপুরে এমপি খোকন তালুকদারের নেতৃত্বে প্রধানমন্ত্রীকে রাজকীয় অভ্যর্থনায় লাখো মানুষের ঢল এজিসির (AGC) নবম সেলিব্রেশন অনুষ্ঠিত আল্লাহর ভালোবাসা অর্জনে জীবন পরিচালনার আহ্বান, ফুটবল উন্মাদনা নিয়েও সতর্ক করলেন মাওলানা মুফতি সাইয়েদ হোসাইন  মস্তফাপুরে পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ অনুষ্ঠিত গণতন্ত্রের রক্ষাকবচ অবাধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন: মাদারীপুরে এনটিভির বর্ষপূর্তিতে এমপি খোকন তালুকদার

মাদারীপু‌রে ‌তিন‌টি আস‌নে লড়‌বেন ২৮ প্রার্থী

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭৮ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে মাদারীপু‌রের ৩‌টি আস‌নে সংসদ সদস‌্য প্রার্থী হ‌য়ে লড়‌বেন ২৮ জন প্রার্থী। সোমবার বি‌কেল ৫টা পর্যন্ত জেলা রিটা‌র্নিং কর্মকর্তা ও সহকা‌রি রিটা‌র্নিং কর্মকর্তা‌দের কা‌ছে এসব প্রার্থী ম‌নোনয়নপত্র জমা দেন।

জানা যায়, মাদারীপুর-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির না‌দিরা আক্তার, জামায়াতের স‌রোয়ার হো‌সেন মৃধা, ইসলামী আন্দোলনের আকরাম হো‌সেন, জাতীয় পা‌র্টির মো. জ‌হিরুল ইসলাম মিন্টু, বাংলা‌দেশ খেলাফত মজ‌লি‌সের সাইদ উদ্দিন আহমেদ হানজালা, গণঅ‌ধিকার প‌রিষ‌দের রা‌জিব মোল্লা, লেবার পা‌র্টির হা‌ফিজুর রহমান, ক‌মিউনিস্ট পা‌র্টির আব্দুল আলী, স্বতন্ত্র হি‌সে‌বে সাজ্জাদ হোসেন সিদ্দিকী, কামাল জামান মোল্লা ও ইমরান হোসেন। এ আস‌নে ১১ জন প্রার্থী ম‌নোনয়নপত্র জমা দেন। ফরম কি‌নে‌ছি‌লো ১৩ জন।

আরো জানা যায়, মাদারীপুর-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির জাহান্দার আলী মিয়া, ইসলামী আন্দোলনের আলী আহ‌মেদ চৌধুরী, বাংলা‌দেশ খেলাফত মজ‌লি‌সের আব্দুস সোবাহান, জাতীয় পা‌র্টির মোহিত হাওলাদার মুহিত, কল‌্যাণ পা‌র্টির সুবল চন্দ্র মজুমদার, সমাজতা‌ন্ত্রিক দল বাস‌দের দিদার হো‌সেন, স্বতন্ত্র হি‌সে‌বে মিল্টন বৈদ‌্য, শহিদুল ইসলাম খান, কামরুল ইসলাম সাঈদ আনসারী ও মো. রেয়াজুল ইসলাম । এ আস‌নে ম‌নোনয়নপত্র জমা দি‌য়ে‌ছে ১০ জন প্রার্থী। ত‌বে ম‌নোনয়নপত্র কি‌নে‌ছি‌লেন ১৪ জন।

এছাড়া মাদারীপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির আনিসুর রহমান, জামায়াতের মো. র‌ফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের আজিজুল হক, খেলাফত মজলিস হুজাইফা মোল্লা, সুপ্রীম পা‌র্টির নিতাই চক্রবর্তী, স্বতন্ত্র হি‌সে‌বে ‌আসাদুজ্জামান পলাশ ও আমিনুল হক। এ আস‌নে ম‌নোনয়নপত্র জমা দি‌য়ে‌ছে ৭ জন প্রার্থী। ত‌বে ম‌নোনয়নপত্র কি‌নে‌ছি‌লেন ১০ জন।

জেলা রিটা‌র্রিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম ব‌লেন, নির্বাচন সুষ্ঠু কর‌তে সক‌লের সহ‌যো‌গিতা কর‌তে হ‌বে। আগামী ৪ জানুয়া‌রি পর্যন্ত ম‌নোনয়নপত্র ঝাচাই বাচাই করা হ‌বে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com