1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ১০:৪৬|
শিরোনামঃ
মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন  সব গুঞ্জনের অবসান, এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক তুষার ভূঁইয়া মাদারীপুরে জুতার আঠা বিক্রিতে সতর্কতা পলিথিনে আঠা শুঁকে নেশা, কিশোর-তরুণদের নিয়ে উদ্বেগ গৌরনদীতে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু মাদারীপুরে বাণিজ্য মেলা বন্ধের দাবি চেম্বার অব কমার্সের মাদারীপুর পৌরসভার সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা বৃহস্পতিবার মাদারীপুরে খাল থেকে ময়লা অপসারণ: জলাবদ্ধতা নিরসনে স্বস্তি এলাকাবাসীর পাওনা টাকা চাওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর; দুই বোন আহতের অভিযোগ মাদারীপুরে জেলা বাস-মিনি বাস মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরে জেলা বিএনপি নেতার বাসায় হামলা ও ভাঙচুর

মাদারীপুরে ট্রেনের ধাক্কায় নারী নিহত

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৭৬৯ বার পড়েছেন

 

শিবচর প্রতিনিধি:মাদারীপুরের শিবচর উপজেলায় ট্রেনের ধাক্কায় আছুরা বেগম (৫৫) নামে এক মানসিক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। রোববার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার মাদবরচর-কাঁঠালবাড়ি সীমান্তবর্তী দেওয়ানকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আছুরা বেগম কাঁঠালবাড়ি ইউনিয়নের দেওয়ানকান্দি এলাকার মৃত করিম শেখের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে ৩টার দিকে মাদবরচর-কাঁঠালবাড়ি সীমান্তবর্তী এলাকার দেওয়ানকান্দিতে রেল লাইনের পাশে এক নারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, আছুরা বেগম রেললাইন পার হয়ে ছাগলের জন্য ঘাস আনতে যাচ্ছিলেন। এ সময় ট্রেনে কাটা পরে মারা যান তিনি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করেছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com