নিজস্ব প্রতিবেদক:মাদারীপুর: মাদারীপুর জেলা বাস-মিনি বাস মালিক সমিতির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা সড়ক পরিবহন বাস মালিক সমিতির সভাপতি হাবিবুর রহমান হাওলাদার (কাওসার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা সড়ক পরিবহন বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা বাস-মিনি বাস মালিক সমিতির সভাপতি গিয়াসউদ্দিন তালুকদার (চুন্নু)। সভা সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মফিজ হাওলাদার।
এ সময় মাদারীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, বাস-মিনি বাস মালিক সমিতির নেতৃবৃন্দসহ পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় পরিবহন খাতের সার্বিক উন্নয়ন, মালিক-শ্রমিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, যাত্রীসেবার মানোন্নয়ন এবং সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা পরিবহন খাতের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।