1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ১০:০৩|
শিরোনামঃ
মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন  সব গুঞ্জনের অবসান, এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক তুষার ভূঁইয়া মাদারীপুরে জুতার আঠা বিক্রিতে সতর্কতা পলিথিনে আঠা শুঁকে নেশা, কিশোর-তরুণদের নিয়ে উদ্বেগ গৌরনদীতে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু মাদারীপুরে বাণিজ্য মেলা বন্ধের দাবি চেম্বার অব কমার্সের মাদারীপুর পৌরসভার সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা বৃহস্পতিবার মাদারীপুরে খাল থেকে ময়লা অপসারণ: জলাবদ্ধতা নিরসনে স্বস্তি এলাকাবাসীর পাওনা টাকা চাওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর; দুই বোন আহতের অভিযোগ মাদারীপুরে জেলা বাস-মিনি বাস মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরে জেলা বিএনপি নেতার বাসায় হামলা ও ভাঙচুর

মাদারীপুরে ক্লিনিকের ওয়াশরুমে নবজাতক উদ্ধার সদর হাসপাতালে চলছে চিকিৎসা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৪ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার:মাদারীপুর শহরের বাবু চৌধুরী ক্লিনিকে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। ক্লিনিকের ওয়াশরুমে জন্ম দেওয়ার পর এক অজ্ঞাত নারী নবজাতক মেয়ে শিশুকে ফেলে রেখে পালিয়ে গেছেন—এমনই তথ্য জানিয়েছেন ক্লিনিক কর্তৃপক্ষ।

রোববার সকালে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে গিয়ে পরিচ্ছন্নকর্মী সাথী বেগম ওয়াশরুমে পড়ে থাকা নবজাতককে দেখতে পান। ঘটনास्थলে হতবাক হয়ে তিনি তাৎক্ষণিকভাবে ডিউটি রত রিসিপশনিস্ট স্বর্ণালী খন্দকারকে জানান। পরে দু’জনে মিলে নবজাতককে দ্রুত উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটি বর্তমানে চিকিৎসাধীন এবং শারীরিকভাবে সুস্থ রয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা ও নিবিড় পরিচর্যার আওতায় রাখা হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও দুঃখের সৃষ্টি হয়েছে। অনেকেই বলেন, কেউ কেউ সন্তান পেতে দীর্ঘদিন অপেক্ষায় থাকেন, আবার কেউ এভাবে নিজের সন্তানকে ফেলে চলে যান—যা মানবিকতার চরম অবমাননা।

নবজাতকের পরিচয় এবং তাকে ফেলে যাওয়া নারীর সন্ধানে পুলিশ ও প্রশাসন প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করেছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com