1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:০৫|
শিরোনামঃ
সব গুঞ্জনের অবসান, এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক তুষার ভূঁইয়া মাদারীপুরে জুতার আঠা বিক্রিতে সতর্কতা পলিথিনে আঠা শুঁকে নেশা, কিশোর-তরুণদের নিয়ে উদ্বেগ গৌরনদীতে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু মাদারীপুরে বাণিজ্য মেলা বন্ধের দাবি চেম্বার অব কমার্সের মাদারীপুর পৌরসভার সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা বৃহস্পতিবার মাদারীপুরে খাল থেকে ময়লা অপসারণ: জলাবদ্ধতা নিরসনে স্বস্তি এলাকাবাসীর পাওনা টাকা চাওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর; দুই বোন আহতের অভিযোগ মাদারীপুরে জেলা বাস-মিনি বাস মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরে জেলা বিএনপি নেতার বাসায় হামলা ও ভাঙচুর একচুয়াল গ্রীন কর্পোরেশনের সেলিব্রেশন-পরবর্তী পরামর্শ সভা অনুষ্ঠিত

মাদারীপুরে এমপি খোকন তালুকদারের নেতৃত্বে প্রধানমন্ত্রীকে রাজকীয় অভ্যর্থনায় লাখো মানুষের ঢল

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৪৩৯ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার:মাদারীপুরে এমপি খোকন তালুকদারের নেতৃত্বে সাধুরব্রীজের পূর্বপাড় হয়ে সমাদ্দার থেকে ভুরঘাটা পর্যন্ত লাখো মানুষের উপস্থিতিতে প্রধানমন্ত্রীকে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়েছে।

সোববার (১৩ জুলাই-২০২৬) সকাল ৮ টা থেকেই আষাঢ়ের অঝোর ধারা উপেক্ষা করে বৃষ্টিস্নাত মাদারীপুরের আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও রাজপথ ছিল জনসমুদ্রে উত্তাল। আষাঢ়ের বৃষ্টি উপেক্ষা করেই খোকন তালুকদারে নিজ নির্বাচনী এলাকা ঢাকা-বরিশাল মহাসড়কের সাধুর ব্রীজের পূর্বপাড় থেকে কাঠেরপুল হয়ে সমাদ্দার ও ঘটকচর দিয়ে ভুরঘাটা পর্যন্ত রাস্তার দু’পাশে জড়ো হয়েছিলেন বিএনপি এবং তার অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ।

কখনও মুষলধারে, আবার কখনও টিপটিপ বৃষ্টি- প্রকৃতির এই বৈরিতাও দমাতে পারেনি অপেক্ষমাণ জনতাকে। হাতে ফুল আর ব্যানার-ফেস্টুন নিয়ে রাস্তার দু’পাশে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষার প্রহর গুনছিলেন আবালবৃদ্ধবনিতা।

“নেতাকে সামনাসামনি দেখতে পাওয়ার এই আনন্দের কাছে বৃষ্টি কোনো বাধাই নয়,”- এমনই উচ্ছ্বাস প্রকাশ করেন সমাদ্দার, ঘটকচর, মস্তফাপুর, তাতীবাড়ি, ভাঙ্গাব্রীজ, ভুরঘাটাসহ প্রত্যেকটি ট্যান্ডে দাড়িয়ে থাকা নেতাকর্মী ও সাধারণ মানুষ।

জনতার এমন স্বতঃস্ফূর্ত ভালোবাসা ও উচ্ছ্বাস দেখে মুগ্ধ হন তারেক রহমান। তিনি গাড়ির ভেতর থেকে হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তারেক রহমানের এই দক্ষিণবঙ্গ সফরকে কেন্দ্র করে গোটা মাদারীপুরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মহাসড়কের মোড়ে মোড়ে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তোরণ, ব্যানার ও ফেস্টুন সাজিয়ে উৎসবের আমেজ তৈরি করেছেন। ভুরঘাটা অতিক্রম করে তার বহরটি বরিশালের উদ্দেশে রওনা হওয়ার পরও নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। সবার মুখে একটাই শ্লোগান ছিলো প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছা স্বাগতম, খোকন ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com