1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৪:২১|
শিরোনামঃ
মাদারীপুরে জেলা বিএনপি নেতার বাসায় হামলা ও ভাঙচুর একচুয়াল গ্রীন কর্পোরেশনের সেলিব্রেশন-পরবর্তী পরামর্শ সভা অনুষ্ঠিত দীর্ঘ এক দশক পর পুনর্গঠিত হলো মাদারীপুর বণিক সমিতি মাদারীপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন ও ৬৭তম সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন কৃষক ও মেহনতী মানুষের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান — এমপি খোকন তালুকদার মাদারীপুরে এমপি খোকন তালুকদারের নেতৃত্বে প্রধানমন্ত্রীকে রাজকীয় অভ্যর্থনায় লাখো মানুষের ঢল এজিসির (AGC) নবম সেলিব্রেশন অনুষ্ঠিত আল্লাহর ভালোবাসা অর্জনে জীবন পরিচালনার আহ্বান, ফুটবল উন্মাদনা নিয়েও সতর্ক করলেন মাওলানা মুফতি সাইয়েদ হোসাইন  মস্তফাপুরে পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ অনুষ্ঠিত গণতন্ত্রের রক্ষাকবচ অবাধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন: মাদারীপুরে এনটিভির বর্ষপূর্তিতে এমপি খোকন তালুকদার

মাদারীপুরে ইত্তেফাকুল মাদারিসিল আরাবিয়ার মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৩১৯ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার:মাদারীপুরে ইত্তেফাকুল মাদারিসিল আরাবিয়া, বৃহত্তর মাদারীপুরের উদ্যোগে ২০২৫ শিক্ষা বর্ষে মেধা তালিকায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ মে) মারকাজুল ফিকহিল মাদ্রাসা, পাঠকান্দি, মাদারীপুর মাদ্রাসা ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি জুবায়ের হাসান কাসেমী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জনাব জাহান্দার আলী জাহান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাওতলী কওমি মাদ্রাসার প্রধান মুহতামিম মুফতি মাওলানা আবু আলিম সাহেব, মাদারীপুর ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব শামীম খান, মারকাজুল ফিকহিল মাদ্রাসার মুহতামিম মুফতি নাফিস সাদিক এবং ইত্তেফাকুল মাদারিসিল আরাবিয়ার উপদেষ্টা হযরত মাওলানা আঃ কাদের কাসেমী।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন। “কুরআনের আলো ঘরে ঘরে জ্বালো” স্লোগানে মুখরিত এ অনুষ্ঠানে বক্তারা দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরে সমাজ গঠনে ইসলামী শিক্ষার অপরিহার্য ভূমিকার কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি জাহান্দার আলী জাহান বলেন, “সবার আগে ধর্ম। একটি সুন্দর ও আদর্শ সমাজ গঠনের জন্য নতুন প্রজন্মকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হতে হবে।” তিনি নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রসারে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক গোলাম আজম ইরাদ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com