1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ১০:০৩|
শিরোনামঃ
মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন  সব গুঞ্জনের অবসান, এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক তুষার ভূঁইয়া মাদারীপুরে জুতার আঠা বিক্রিতে সতর্কতা পলিথিনে আঠা শুঁকে নেশা, কিশোর-তরুণদের নিয়ে উদ্বেগ গৌরনদীতে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু মাদারীপুরে বাণিজ্য মেলা বন্ধের দাবি চেম্বার অব কমার্সের মাদারীপুর পৌরসভার সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা বৃহস্পতিবার মাদারীপুরে খাল থেকে ময়লা অপসারণ: জলাবদ্ধতা নিরসনে স্বস্তি এলাকাবাসীর পাওনা টাকা চাওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর; দুই বোন আহতের অভিযোগ মাদারীপুরে জেলা বাস-মিনি বাস মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরে জেলা বিএনপি নেতার বাসায় হামলা ও ভাঙচুর

মস্তফাপুরে পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৮৯ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার:লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুর জেলার মস্তফাপুর বাজারে পূবালী ব্যাংক পিএলসি, মস্তফাপুর উপশাখার উদ্যোগে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে।

ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির সহকারী মহাব্যবস্থাপক ও ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের রিজিওনাল রিলেশনশিপ ম্যানেজার (আরআরএম) জনাব শেখ মো. মারুফ হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, মাদারীপুর শাখার ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার জনাব মো. ইকবাল হোসেন, ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা জনাব মুহাম্মদ হুমায়ুন কবির এবং জনাব সাগর পোদ্দার (এডিসি)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি, মস্তফাপুর উপশাখার ব্যবস্থাপক ও প্রিন্সিপাল অফিসার জনাব মো. আখতারুজ্জামান।

দুই দিনব্যাপী এই ক্যাম্পেইনে মস্তফাপুর বাজারের ব্যবসায়ী ও গ্রাহকদের মধ্যে ক্যাশলেস লেনদেনের সুবিধা, ডিজিটাল ব্যাংকিং সেবা এবং নিরাপদ আর্থিক লেনদেন সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়। এ সময় উপস্থিত ব্যবসায়ী ও গ্রাহকরা ডিজিটাল লেনদেনের বিভিন্ন সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন এবং এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com