1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ১০:০৯|
শিরোনামঃ
মাদারীপুরে জেলা বাস-মিনি বাস মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরে জেলা বিএনপি নেতার বাসায় হামলা ও ভাঙচুর একচুয়াল গ্রীন কর্পোরেশনের সেলিব্রেশন-পরবর্তী পরামর্শ সভা অনুষ্ঠিত দীর্ঘ এক দশক পর পুনর্গঠিত হলো মাদারীপুর বণিক সমিতি মাদারীপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন ও ৬৭তম সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন কৃষক ও মেহনতী মানুষের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান — এমপি খোকন তালুকদার মাদারীপুরে এমপি খোকন তালুকদারের নেতৃত্বে প্রধানমন্ত্রীকে রাজকীয় অভ্যর্থনায় লাখো মানুষের ঢল এজিসির (AGC) নবম সেলিব্রেশন অনুষ্ঠিত আল্লাহর ভালোবাসা অর্জনে জীবন পরিচালনার আহ্বান, ফুটবল উন্মাদনা নিয়েও সতর্ক করলেন মাওলানা মুফতি সাইয়েদ হোসাইন  মস্তফাপুরে পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

বিজয় মিছিল নয়—দোয়া ও দায়িত্বের শপথে শুরু মাদারীপুর-২ এর নতুন অধ্যায়

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬১৬ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: বিজয় মিছিল বা আনুষ্ঠানিক শোডাউনের পরিবর্তে দোয়া ও দায়িত্ববোধের বার্তা দিয়ে পথচলা শুরু করলেন মাদারীপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জাহান্দার আলী জাহান।

শুক্রবার জুমার নামাজে তিনি মাদারীপুর জেলা শহরের পুরান বাজার বড় মসজিদে অংশ নেন। মসজিদে উপস্থিত মুসল্লিদের কাছে দোয়া কামনা করে তিনি বলেন, “ভালো কাজের জন্য প্রশংসা নয়, ভুল করলে আমাকে শুধরে দেবেন।” তার এমন বক্তব্যে মুসল্লিদের মাঝে ইতিবাচক সাড়া দেখা যায়।

এ সময় তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চান। জনগণের প্রত্যাশা পূরণে সততা ও ন্যায়পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

কোনো ধরনের আনুষ্ঠানিক প্রটোকল বা দূরত্ব ছাড়াই সাধারণ মানুষের মাঝে দাঁড়িয়ে কথা বলেন নবনির্বাচিত এই সংসদ সদস্য। তার উপস্থিতিতে মসজিদ প্রাঙ্গণে এক আন্তরিক ও সরল পরিবেশের সৃষ্টি হয়।

উল্লেখ্য, জাহান্দার আলী জাহান স্থানীয় নূর বড় মসজিদের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। নবনির্বাচিত এমপি হিসেবে তিনি সকলের সঙ্গে মিলেমিশে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com