1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| ভোর ৫:০১|
শিরোনামঃ
মাদারীপুর জেলা জামায়াতের আমির নির্বাচিত হলেন মাওলানা মোখলেছুর রহমান মাদারীপুরে সম্মিলিত মসজিদভিত্তিক এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মাদারীপুরে শিক্ষার্থীদের হাতে বন্ধুসভার ২০০ চারা বিতরণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা নীরব হব না: মাওলানা মোখলেসুর রহমান ৩১ অক্টোবরের লংমার্চ ও নাওডোবা পথসভা উপলক্ষে মাদারীপুরে প্রস্তুতি সভা মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে ‘নিরাপদ চিকিৎসা চাই’-এর সচেতনতামূলক প্রচার অভিযান মাদারীপুরে জামায়াতের জেলা সম্মেলন অনুষ্ঠিত আল্লাহর সন্তুষ্টি অর্জন ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান এমপি ইজ্জতউল্লাহর মাদারীপুর বণিক সমিতির সাধারণ সভায় নারী ব্যবসায়ীদের জন্য নামাজের স্থান ও শৌচাগার নির্মাণের প্রস্তাব পাস মাদারীপুরে ঔষধ ব্যবসায়ীদের সচেতনতামূলক সভা

বন্দরে ঢুকছে ভারতীয় চাল, বাজারে কমছে দাম

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১১০৬ বার পড়েছেন

প্রায় চার মাস বন্ধ থাকার পর ১২ আগস্ট থেকে আবারও চাল আমদানির অনুমতি দেয় সরকার। শুরুর দিকে শুল্ক নিয়ে জটিলতা থাকলেও তা নিরসন হওয়ায় প্রতিদিনই বিপুল পরিমাণ চাল আসছে হিলি বন্দর দিয়ে। বন্দরে এখন স্বর্ণা, সম্পা কাটারি, রত্না, মিনিকেটসহ বিভিন্ন জাতের চাল আসছে।

আমদানিকারক ললিত কেশরা বলেন, “সরকার চাল আমদানির অনুমতি দেওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে। কেজিপ্রতি ২-৩ টাকা করে দামও কমেছে। প্রতিদিনই আমদানি বাড়ছে।”

অন্য আমদানিকারক রনি জানান, পাইকাররা উত্তরাঞ্চলের বিভিন্ন স্থান থেকে চাল কিনতে আসছেন। বৃহস্পতিবার পর্যন্ত মোকামে ভালো মানের চিকন চাল কেজিতে ৬৮ টাকায়, আঠাশ জাতের চাল ৫৪-৫৫ টাকায় এবং স্বর্ণা জাতের চাল ৫২ টাকায় বিক্রি হয়েছে।

পাইকারদের মতে, কয়েকদিন আগেও একই চাল বেশি দামে কিনতে হলেও এখন প্রতিদিনের সরবরাহ বৃদ্ধির কারণে দাম কমছে। তারা আশা করছেন, আমদানি অব্যাহত থাকলে দাম আরও কমে আসবে।

হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. নিজাম উদ্দিন জানান, প্রথম দিকে শুল্ক হার কাস্টমস সার্ভারে পুরনো হিসাব দেখাচ্ছিল। তবে জাতীয় রাজস্ব বোর্ড ২ শতাংশ শুল্ক আরোপ করে নতুন পরিপত্র জারি করেছে। ফলে এখন কম শুল্কে চাল আমদানি সম্ভব হচ্ছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com