1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ১০:৪৬|
শিরোনামঃ
মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন  সব গুঞ্জনের অবসান, এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক তুষার ভূঁইয়া মাদারীপুরে জুতার আঠা বিক্রিতে সতর্কতা পলিথিনে আঠা শুঁকে নেশা, কিশোর-তরুণদের নিয়ে উদ্বেগ গৌরনদীতে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু মাদারীপুরে বাণিজ্য মেলা বন্ধের দাবি চেম্বার অব কমার্সের মাদারীপুর পৌরসভার সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা বৃহস্পতিবার মাদারীপুরে খাল থেকে ময়লা অপসারণ: জলাবদ্ধতা নিরসনে স্বস্তি এলাকাবাসীর পাওনা টাকা চাওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর; দুই বোন আহতের অভিযোগ মাদারীপুরে জেলা বাস-মিনি বাস মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরে জেলা বিএনপি নেতার বাসায় হামলা ও ভাঙচুর

প্রেমিকার সঙ্গে ঝগড়া, ভিডিও কলে রেখে চিকিৎসকের গলায় ফাঁস

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮৪ বার পড়েছেন

রাজৈর প্রতিনিধি:মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে প্রেমিকার সঙ্গে ঝগড়ার জেরে ভিডিও কলে রেখে অনিক আশ্চর্য (৩৫) নামে এক চিকিৎসক আত্মহত্যা করেছেন। সোমবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নূর জাহান কমিউনিটি সেন্টারের তৃতীয়তলা ভাড়া ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

নিহত অনিক আশ্চর্য টেকেরহাট এলাকার সিটি হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের জরুরি বিভাগের (ডিএমএফ) চিকিৎসক ছিলেন। তিনি রাজৈর উপজেলার বাজিতপুর গ্রামের পল্লী চিকিৎসক অঞ্জন আশ্চর্যের ছেলে। প্রায় আট বছর ধরে তিনি উক্ত হাসপাতালে কর্মরত ছিলেন এবং রোগীদের ২৪ ঘণ্টা সেবা দিতে কমিউনিটি সেন্টারের তৃতীয় তলায় ভাড়া থাকতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতেও স্বাভাবিকভাবেই ডিউটি শেষে বাসায় ফেরেন অনিক। এরপর প্রেমিকার সঙ্গে ঝগড়ার একপর্যায়ে তাকে মেসেঞ্জারে ভিডিও কলে রেখেই ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। পাশের কক্ষে থাকা নৃপন নামে এক ব্যক্তি বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন।

খবর পেয়ে রাজৈর থানা পুলিশ দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com