1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:৫৪|
শিরোনামঃ
সব গুঞ্জনের অবসান, এনসিপির মাদারীপুর জেলা আহ্বায়ক তুষার ভূঁইয়া মাদারীপুরে জুতার আঠা বিক্রিতে সতর্কতা পলিথিনে আঠা শুঁকে নেশা, কিশোর-তরুণদের নিয়ে উদ্বেগ গৌরনদীতে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু মাদারীপুরে বাণিজ্য মেলা বন্ধের দাবি চেম্বার অব কমার্সের মাদারীপুর পৌরসভার সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা বৃহস্পতিবার মাদারীপুরে খাল থেকে ময়লা অপসারণ: জলাবদ্ধতা নিরসনে স্বস্তি এলাকাবাসীর পাওনা টাকা চাওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর; দুই বোন আহতের অভিযোগ মাদারীপুরে জেলা বাস-মিনি বাস মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরে জেলা বিএনপি নেতার বাসায় হামলা ও ভাঙচুর একচুয়াল গ্রীন কর্পোরেশনের সেলিব্রেশন-পরবর্তী পরামর্শ সভা অনুষ্ঠিত

দুই বছর পর হারানো রেডমি মোবাইল উদ্ধার, পুলিশের প্রতি কৃতজ্ঞতা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮০১ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:দুই বছর আগে মাদারীপুর সদর এলাকা থেকে হারিয়ে যাওয়া একটি রেডমি ব্র্যান্ডের মোবাইল ফোন অবশেষে উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, মাদারীপুর সদর উপজেলার বাসিন্দা আবু আলেম বোনের নামে ব্যবহৃত মোবাইলটি হারিয়ে গেলে প্রথম দফায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তবে সে সময় মোবাইলটির কোনো সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে দ্বিতীয় দফায় আবারও মাদারীপুর সদর থানায় জিডি করা হয়।

দীর্ঘ দুই বছর পর মাদারীপুর সদর থানার সাব-ইন্সপেক্টর এমদাদুল ইসলাম তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইলটি উদ্ধার করতে সক্ষম হন। পরে তিনি মোবাইলের প্রকৃত মালিক আবু আলেম কে থানায় ডেকে নেন এবং কীভাবে মোবাইলটি উদ্ধার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত অবহিত করেন।

মোবাইলটি হাতে পেয়ে মালিক আবু আলেম অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন এবং উদ্ধার কার্যক্রমে জড়িত সাব-ইন্সপেক্টর এমদাদুল ইসলামসহ মাদারীপুর সদর থানার পুলিশ সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

সদর থানায় আনুষ্ঠানিকভাবে সাব-ইন্সপেক্টর এমদাদুল হকের কাছ থেকে মোবাইলটি গ্রহণ করেন মোবাইলের মালিক আবো আলেম।

এ ঘটনায় হারানো মোবাইল উদ্ধারে পুলিশের তৎপরতা ও পেশাদারিত্বের প্রশংসা করছেন স্থানীয়রা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com